নতুন মালিকের সন্ধানে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম থিয়েটার

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:২৬ পিএম

বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম থিয়েটারের জন্য খোঁজা হচ্ছে নতুন মালিক। থিয়েটারটি ওরচেস্টারশায়ারের একটি পুরানো পাবলিক টয়লেটে অবস্থিত। বর্তমানে স্থানীয় কাউন্সিল গ্রেট মালভার্নে এডিথ ওয়াক থিয়েটারের মালিক।

কর্তৃপক্ষ জানায়, এটিকে তার আগের গৌরব ফিরিয়ে আনতে সাহায্য করার জন্য একজন নতুন মালিকের প্রয়োজন।

ম্যালভার্ন হিলস ডিস্ট্রিক্ট কাউন্সিলর জন গ্যালাঘের বলেন, এটি ইতিহাসের একটি অংশের মালিক হওয়ার দুর্দান্ত একটি সুযোগ। গ্রেট মালভার্নে এটি কেবল একটি অনন্য বিল্ডিংই নয়, এটি বিশ্ব রেকর্ড-ব্রেকিংও বটে।

এই থিয়েটার ভবনটি মাত্র পাঁচ মিটার লম্বা এবং তিন মিটার চওড়া। ১২ জনের আসন রয়েছে এখানে। এটি ২০২২ সালে বিশ্বের সবচেয়ে ছোট বাণিজ্যিক থিয়েটার হিসাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে।

২০১৭ সালে প্রতিষ্ঠাতা ডেনিস নিল অবসর নেয়ার পর থেকে এই ভিক্টোরিয়ান বিল্ডিংটি বন্ধ রয়েছে। ২০২১ সালে থিয়েটারটি আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়। যদিও এরপর থিয়েটারটি আবার ঠিক করা হয়েছে।

একাত্তর/পিএজে
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর