ডিবি অফিসে তাপস-অপু বিশ্বাস, কিন্তু কেন...

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৫:৪০ পিএম

এবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে হাজির হয়েছেন গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।

তাপস-মুন্নীর জীবনে বুবলীকে জড়িয়ে নানা গুঞ্জনের মধ্যেই তারা ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে বেশ কিছু সময় কাটিয়ে গেলেন।

মঙ্গলবার বেলা ১২টার দিকে ডিবি কার্যালয়ে যান অপু বিশ্বাস। এর কিছুক্ষণের মধ্যে সেখানে উপস্থিত হন সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস।

দুজনের মধ্যে কিছু বিষয় নিয়ে চলা ভুল বোঝাবুঝির সমাধানের জন্য তারা ডিবি কার্যালয়ে গিয়েছিলেন বলে একটি সূত্র জানিয়েছে।

কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসেন চলচ্চিত্র তারকা শবনম বুবলী। তাপসের সঙ্গে বুবলীর প্রেমের গুঞ্জন তোলেন খোদ তাপসের স্ত্রী ফারজানা মুন্নী।

ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এই ঘটনা প্রকাশ করলেও পরে মুছে ফেলা হয়। পরে দাবি করা হয়, আইডি হ্যাক করে এমন পোস্ট দেওয়া হয়েছে।

গানবাংলা টেলিভিশনের চেয়ারম্যান ফারজানা মুন্নী ও অপু বিশ্বাসের মধ্যে আলাপের একটি অডিও ফাঁস হলে সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম হয়ে ওঠে।

মুন্নী অভিযোগ করেন, এটি ফাঁস করেছেন অপু বিশ্বাস। তবে অপু বিশ্বাসের দাবি, মুন্নীই তাকে ফোন করে তাদের সম্পর্কের বিষয়টি জানিয়েছেন।

ইমেজ: একাত্তর।

ডিবি প্রধান হারুনের সঙ্গে তাপস-অপুর আলোচনা নিয়ে গানবাংলা টিভির গণমাধ্যম মুখপাত্র রুদ্র হক একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজের সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভিডিও প্রকাশ করেন। যার প্রেক্ষিতে গত ১৭ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কার্যালয়ে উপস্থিত হয়ে একটি অভিযোগ দাখিল করেন গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস।

‘সে অভিযোগের প্রেক্ষিতে ১৯ ডিসেম্বর ডিবি কার্যালয়ে তলব করা হয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তীতে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে অপু বিশ্বাস জানান, তিনি তার ভুল বুঝতে পেরেছেন। যার প্রেক্ষিতে তিনি তার প্রকাশিত ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলবেন।

‘কৌশিক হোসেন তাপস জানান, কে বা কারা সম্পাদিত অডিও ক্লিপটি প্রকাশ করলো তা তিনি উদঘাটন করতে অনুরোধ করেছেন গোয়েন্দা বিভাগকে।’

অপু বিশ্বাস বলেন, তাপস ভাই ও ভাবির মধ্যকার সুন্দর সম্পর্ক আছে ও ছিল তা আমি দূর থেকে দেখেছি। আজ কাছ থেকে ভাইয়ার সাথে কথা বলার পর আমি আরও জানলাম। কেউই ভুলের ঊর্ধ্বে নয়। আমিও নই। আমি আমার প্রকাশিত ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলবো।

কৌশিক হোসেন তাপস বলেন, আমার ও আমার স্ত্রীকে জড়িয়ে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ও সংবাদের অবসান চাই। আমরা ভালো আছি। অপু এ ঘটনায় নিজেকে জড়িয়ে কিছু ভুল করেছে। যা সে স্বীকারও করেছে। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। বাংলা চলচ্চিত্র ও গণমাধ্যমের প্রতিটি মানুষ আমার পরিবার। আমি সেই পরিবারেরই অংশ।

আরবি 
ঢালিউড মেগাস্টার শাকিব খানকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী।
চলছে জোর গুঞ্জন, চলতি বছরের শেষেই তৃতীয় বিয়ে করতে চলেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বাবা-মায়ের পছন্দ করা চিকিৎসক পাত্রীকে শাকিবও নাকি পছন্দ করেছেন। অবশেষে এ নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস।
ঢালিউড সুপারস্টার শাকিব খানকে কেন্দ্র করে আলোচনা যেন থামছেই না। সম্প্রতি অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বাসায় আসার নিষেধাজ্ঞা দিয়েছেন করেছে শাকিব খান। মিডিয়ায় নানা সময় নানা ইস্যুতে শাকিবকে নিয়ে কথা...
গ্ল্যামার জগতের তারকারা প্রায়ই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় আসেন। এনিয়ে তাদের বিড়ম্বনাও কম পোহাতে হয়না। তবে হালে বেড়েছে ‘ট্রল’। সাধারণ একটি বিষয় নিয়েও নেটিজেনদের ট্রল করতে দেখা যায়।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর