শাকিবের তৃতীয় বিয়ের ঘোষণা!

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৬:৩৬ পিএম

ঢালিউড সুপারস্টার শাকিব খানকে কেন্দ্র করে আলোচনা যেন থামছেই না। সম্প্রতি অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বাসায় আসার নিষেধাজ্ঞা দিয়েছেন শাকিব খান। মিডিয়ায় নানা সময় নানা ইস্যুতে শাকিবকে নিয়ে কথা বলছেন অপু-বুবলী, এ কারণে ক্ষুব্ধ হয়েছেন শাকিব ও তার পরিবার। অপু-বুবলী দুজনই শাকিবের বৈধ স্ত্রী নয় জানিয়ে নতুন করে বিয়ের পাত্রী খুঁজছে তার পরিবার বলে গণমাধ্যমে জানান শাকিব।

অপু-শাকিব-বুবলী

পরিবারের ইচ্ছেতেই শাকিব বিয়ে করতে চান। কারণ, আগে দুইবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন, সে ভুল নাকি আর করতে চান না তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকে নতুন বিয়ের পিঁড়িতে বসতে চান ঢালিউড কিং খান।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে শাকিব খান সম্পর্কে অনেক কিছু তথ্য প্রকাশ করেছেন বুবলী। বলেছেন, ‘আইনগতভাবে আমি এখনো শাকিব খানের বৈধ স্ত্রী।’ শাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করাসহ নানা বিষয়ে কথা বলেছেন এই নায়িকা। অন্যদিকে প্রায় একই দাবি অপুরও। এসব মন্তব্যের কারণে এবার পরিবারসহ শাকিব খান ভীষণ বিরক্ত হয়েছেন।

সন্তান শেহজাদ এলে যেন বুবলীর সঙ্গে নয়, পরিবারের অন্যদের সঙ্গে আসে। শাকিবের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক বহু আগেই নাকি শেষ। শুধু আব্রামের মা হিসেবে শাকিব তাকে যথাযথ সম্মান করেন। তাই অপু-বুবলী নয়, সন্তানদেরকেই শুধু নিজের বাসায় আসতে দেওয়ার কথা বলেছেন শাকিব।

এনএন
ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলার পর টলিউডের সুপারস্টার দেবের হাত ধরে রীতিমতো উড়ছেন আবেদনময়ী অভিনেত্রী ইধিকা পাল!
জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এবার আইনি মোড় নিল। গত সপ্তাহে ওড়িশার তালসারি সৈকতে শ্যুটিং চলাকালীন ডুবে গিয়ে অভিনেতার মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী, অভিনেত্রী...
পরীমনি লিখেছেন, আমি মাইরা ফালাইতাম এইগুলারে পারলে। উফ! আমি আমার বাচ্চাকে কল্পনা করে ফেলেছি এখানে।
নববধূ সাজে নিজের বিয়ের স্মৃতি রোমন্থন করলেন চিত্র নায়িকা শবনম বুবলি। বিয়ের দিন বুবলির সাজে মুগ্ধ ছিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। ভাসিয়েছিলেন প্রশংসায়।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর