কলকাতায় গান গাইলেন অভিনেতা চঞ্চল চৌধুরী

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১২:৩০ এএম

গান গেয়ে দর্শক-শ্রোতা মাতালেন বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা চঞ্চল চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় ক্যালকাটা ব্লাইন্ড স্কুল ময়দানে অনুষ্ঠিত বেহালা উৎসবে যোগ দিয়ে সংগীত পরিবেশন করেন এই অভিনেতা-গায়ক চঞ্চল। 

একের পর এক ‘ধর বন্ধু আমার কেহ নাই’, ‘ফুল ফুটেছে, গন্ধে সারা মন’, ‘জল ভরো জল ভরো রাধে’, ‘বকুল ফুল বকুল ফুল’- গানগুলি পরিবেশন করেন চঞ্চল।

চঞ্চলের গলায় ভূপেন হাজারিকার গাওয়া ‘মেঘ থম থম করে, কেউ নেই’, ‘মানুষ মানুষের জন্য’- গানগুলিও শ্রোতাদের মন জয় করে। শ্রোতাদের অনুরোধে গাইলেন ‘হাওয়া’ ছবির সেই বিখ্যাত গান ‘সাদা সাদা কালা কালা’। শেষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গাইলেন ‘বাহান্নতে মুখের ভাষা কিনছি বুকের খুনে রে’। 

এর আগে, নিজের গান গাওয়া প্রসঙ্গে তিনি বলেন ‘আমি খুব একটা গান করি না। কিন্তু আয়োজকদের অনুরোধ ফেলতে পারিনি। এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। গান গেয়ে আমি মানুষকে মুগ্ধ করতে পারবো কিনা জানি না। তারপরেও আমি গাইবো।’

তিনি বলেন, ‘আসলে দর্শকদের অনুরোধে ভালো হোক বা মন্দ হোক- সবকিছুই করতে হয়।’ 

নাট্য উৎসবে যোগ দিতে নাট্যদল ‘আরণ্যক’কে সাথে নিয়ে গত ২০ ডিসেম্বর থেকে কলকাতায় রয়েছেন চঞ্চল। উত্তরপাড়া, কল্যাণী, মধ্যমগ্রামসহ মোট ছয়টি জায়গায় শো করেন এই অভিনেতা-গায়ক।

গত কয়েক দশক ধরে দুই বাংলায় সমান জনপ্রিয় চঞ্চল জানান, ‘বাংলাদেশের দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমার অভিনয় পছন্দ করেন। সেই সাথে আমার কাছে বাড়তি পাওনা পশ্চিমবঙ্গের অগণিত দর্শক। এই বিষয়টিও আমার অনেক ভালো লাগে।’ 

পরিচালক মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ ছবিতে অভিনয় নিয়ে চঞ্চল বলেন, ‘তার মত এত বড় মাপের একজন মানুষ, আমরা ওর জন্য গর্ববোধ করি। সবচেয়ে বড় কথা উনি বাংলাদেশের মানুষ, ফরিদপুরে তার জন্ম। এই উপমহাদেশে তার মত এত বড় মাপের একজন নির্মাতার নখের যোগ্য আমরা নই।’

বায়োপিক চরিত্রে অভিনয় করাটা যে কতটা কঠিন তা স্বীকার করে নিয়ে চঞ্চল বলেন, ‘যখন কোন বিখ্যাত মানুষের চরিত্রে অভিনয় করতে হয় সেটা খুবই চাপের। কারণ দর্শক যখন কোন সিনেমা হলে ঢুকবেন, তখন আমাদের এই চরিত্রের সঙ্গে মেলানোর চেষ্টা করবেন। সেই চরিত্র ফুটিয়ে তোলার জন্য অভিনেতা যথেষ্ট চেষ্টা করেন কিন্তু তারপরেও অনেক ফাঁকফোকর থেকে যায় কারণ আমি সেই মানুষটি নই। তাই সেই চাপটা আমারও ছিল কিন্তু আমি চেষ্টা করেছি।’ 

খুব শিগগিরি দুই বাংলায় এই ছবিটি মুক্তি পেতে চলেছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
টালিউডের রুপোলি পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে তীব্র তোলপাড়। টলিপাড়ার মিষ্টি নায়িকা থেকে সরাসরি দিল্লির সংসদ ভবনে জায়গা করে নেওয়া এই...
পপ দুনিয়ার সেনসেশন দুয়া লিপা এবার আইনি লড়াইয়ে নামলেন দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্সের বিরুদ্ধে। অনুমতি ছাড়া নিজের ছবি ব্যবহার করে টেলিভিশন বিপণন করার অভিযোগে প্রতিষ্ঠানটির কাছে ১৫...
রাজনীতি আর বিনোদনের রসায়ন যেখানে মিলেমিশে একাকার, সেখানে টালমাটাল সম্পর্কের গল্প থাকবে না তা কি হয়? ২০২৪ সালের লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে তৃণমূলের সঙ্গে যে দূরত্বের দেয়াল তৈরি হয়েছিল, আসন্ন...
জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এবার আইনি মোড় নিল। গত সপ্তাহে ওড়িশার তালসারি সৈকতে শ্যুটিং চলাকালীন ডুবে গিয়ে অভিনেতার মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী, অভিনেত্রী...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর