অভিমান ভুলে আবারও ঘাসফুলের আঙিনায় নুসরাত

ভোটের প্রচারে তৃণমূলের 'গ্ল্যামার' অস্ত্র

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পিএম

রাজনীতি আর বিনোদনের রসায়ন যেখানে মিলেমিশে একাকার, সেখানে টালমাটাল সম্পর্কের গল্প থাকবে না তা কি হয়? ২০২৪ সালের লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে তৃণমূলের সঙ্গে যে দূরত্বের দেয়াল তৈরি হয়েছিল, আসন্ন বিধানসভা ভোটের আগে সেই দেয়াল কার্যত ভেঙে ফেললেন বসিরহাটের প্রাক্তন সংসদ সদস্য ও তারকা অভিনেত্রী নুসরাত জাহান। দীর্ঘ মান-অভিমানের পালা শেষ করে আবারও মমতা-অভিষেকদের পাশেই দাঁড়ালেন এই টলিউড সুন্দরী।


তৃণমূলের দ্বিতীয় দফার তারকা প্রচারকের তালিকায় নুসরাতের নাম থাকা রাজনৈতিক মহলে বেশ মুখরোচক আলোচনার জন্ম দিয়েছে। গত বছর লোকসভা নির্বাচনে টিকিট না পাওয়ায় নুসরাত একটি রহস্যময় পোস্ট করেছিলেন। যেখানে একটি টক স্বাদের রুটির ছবি দিয়ে তিনি লিখেছিলেন, খিটখিটে মানুষের চেয়ে আমি টক রুটি বেশি পছন্দ করি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেই সময় নুসরাতের সেই খোঁচা ছিল সরাসরি দলেরই কোনো প্রভাবশালী নেতার প্রতি। কিন্তু কথায় বলে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই; তাই সব তিক্ততা ধুয়ে-মুছে আবারও ঘাসফুল শিবিরে ব্রাত্য থেকে অপরিহার্য হয়ে উঠলেন তিনি।


বসিরহাটের এমপি থাকার সময় ব্যক্তিগত জীবনের নানা সমীকরণ আর বিতর্কে বারবার শিরোনামে এসেছেন নুসরাত। কখনও নিখিল জৈনের সঙ্গে বিবাহ-বিতর্ক, কখনও আবার সন্দেশখালি ইস্যুতে তার অনুপস্থিতি নিয়ে বিরোধীরা তোপ দেগেছিল। সেই সব ‘ব্যাগেজ’ ঝেড়ে ফেলে এবার তিনি রাজপথে নামবেন মমতার সৈনিক হিসেবে। তালিকায় নুসরাত একা নন, তার সঙ্গে থাকছেন বিনোদন ও ক্রীড়া জগতের একঝাঁক মহাতারকা।


তৃণমূলের এবারের প্রচারকের তালিকাটি যেন চাঁদের হাট। মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির পাশাপাশি তালিকায় নাম রয়েছে দেব, শত্রুঘ্ন সিনহা, রচনা বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষদের মতো চেনা মুখদের। তবে চমকের এখানেই শেষ নয়! প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান ও কীর্তি আজাদের সঙ্গে এই তালিকায় নুসরাতের পাশাপাশি স্থান পেয়েছেন টলিউডের ‘মিনিস্টার’ ইমেজের কোয়েল মল্লিকও।


সব মিলিয়ে, আসছে ভোটের মহারণে প্রচারের ময়দানে তৃণমূল যে কেবল উন্নয়ন নয়, বরং ‘গ্ল্যামার’ আর ‘তারকা ইমেজ’ দিয়েও প্রতিপক্ষকে মাত দিতে চাইছে, নুসরাত জাহানের অন্তর্ভুক্তি সেই ইঙ্গিতই স্পষ্ট করে দিল। এখন দেখার বিষয়, সিনেমার পর্দার মতো ভোটের ময়দানেও নুসরাত কতটা যাদু দেখাতে পারেন!

এআরএস
টালিউডের রুপোলি পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে তীব্র তোলপাড়। টলিপাড়ার মিষ্টি নায়িকা থেকে সরাসরি দিল্লির সংসদ ভবনে জায়গা করে নেওয়া এই...
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল যেমন রাজনৈতিক মহলে সুনামি বইয়ে দিয়েছে, তেমনই বিনোদন জগতের অলিন্দেও লেগেছে তার তপ্ত আঁচ। তবে সব ছাপিয়ে এখন আলোচনায় আরজি করের সেই অভিশপ্ত ঘটনার নির্যাতিতার...
জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এবার আইনি মোড় নিল। গত সপ্তাহে ওড়িশার তালসারি সৈকতে শ্যুটিং চলাকালীন ডুবে গিয়ে অভিনেতার মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী, অভিনেত্রী...
বর্তমান সময়ে কলকতার অন্যতম ব্যস্ত অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় নিজেকে নতুনভাবে আবিষ্কার করছেন। চলতি মাসে তাঁর অভিনীত সিরিজ ‘আদালত ও একটি মেয়ে’ মুক্তি পেতে চলেছে। গত এক বছরে তথাকথিত বাণিজ্যিক ছবির...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর