সহসাই মুক্তি মিলছে না জ্যাকুলিনের

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৬ পিএম

অনেকদিন ধরেই আদালতের বারান্দায় দৌড়ঝাঁপ করছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগে অভিযুক্ত কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্ক থাকার জেরে অভিনেত্রীর মামলা চলমান রয়েছে।

মূলত অর্থ প্রতারণার মামলাটি হয়েছে সুকেশ চন্দ্রশেখর নামের ওই ব্যক্তির বিরুদ্ধে। তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো জ্যাকুলিনের। সুকেশের কাছ থেকে মূল্যবান বিভিন্ন উপহারও নিয়েছেন অভিনেত্রী। সেই সূত্রে তাকেও মামলার জালে আটকা পড়তে হয়েছে।

সম্প্রতি জ্যাকুলিনের পক্ষ থেকে আদালতের কাছে আবেদন করা হয়, তাকে যেন মামলা থেকে নিস্তার দেওয়া হয়। কিন্তু প্রতিপক্ষ তথা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি এই আবেদনের বিরোধিতা করে। তাদের দাবি, জ্যাকুলিন জেনে-বুঝেই সুকেশের সঙ্গ দিয়েছেন।

শুধু তাই নয়, ইডির দাবি, জ্যাকুলিন এখনও পুরোপুরি সত্য প্রকাশ্যে আনছেন না। দিল্লি হাইকোর্টের কাছে তারা জানিয়েছে, তিনি (জ্যাকুলিন) এখনও পর্যন্ত সত্যটা লুকিয়ে রেখেছেন। তাছাড়া সুকেশ গ্রেপ্তার হওয়ার পর জ্যাকুলিন তার মোবাইল থেকে সমস্ত ডাটা মুছে দিয়েছেন, এটাও একটি বড় ফ্যাক্ট। এমনকি সহকর্মীদেরও প্রমাণ ধ্বংস করার কথা বলেছেন জ্যাকুলিন।

দুই পক্ষের কথা শোনার পর দিল্লি হাইকোর্ট মামলাটির নতুন শুনানির তারিখ দিয়েছেন আগামী ১৫ এপ্রিল। ফলে সহসাই যে এই আইনি গ্যাঁড়াকল থেকে জ্যাকুলিন মুক্তি পাচ্ছেন না, তা অনুমেয়।

এর আগে হলফনামায় ইডি জানিয়েছে, অভিনেত্রী জ্যাকুলিন সুকেশের থেকে শুধু ৫ কোটি ৭১ লক্ষ ১১ হাজার ৯৪২ টাকার উপহারই নেননি, সঙ্গে দুটি বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট, যা তার ভাই ও বোনের, সেখানেও ১ লাখ ৭২ হাজার ৯১৩ আমেরিকান ডলার ও ২৬ হাজার ৭৪০ অস্ট্রেলিয়ান ডলার স্থানান্তর করার জন্যও অনুরোধ করেছিলেন।

ইডি জানায়, জ্যাকুলিন ইচ্ছে করে তার বক্তব্য রেকর্ডের সময় ভুল তথ্য দিয়ে আসছেন। যাতে তদন্তকে বিভ্রান্ত করা যায়। তিনি প্রাথমিকভাবে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের প্রকৃত নাম জানেন, সে কথা অস্বীকার করেছিলেন। যা পরবর্তীতে প্রমাণিত হয় যে, তিনি মিথ্যা বলছেন।

সম্প্রতি সুকেশ চন্দ্রশেখর ও জ্যাকুলিন ফার্নান্দেজের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, প্রেমিকাকে দামি দামি উপহারও দিয়েছেন সুকেশ। তারপরই ২০০ কোটি টাকা আত্মসাতের মামলায় নাম জড়ায় তার।

গত দু’বছর ধরে জেলবন্দি চন্দ্রশেখর; তাও জেলে থেকেই বিভিন্ন সময় জ্যাকুলিনের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন তিনি।

অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও কনম্যান সুকেশ চন্দ্রশেখর। ইমেজ: সংগৃহীত

এদিকে আইনি ঝামেলায় জড়িয়ে যাওয়ার কারণে সিনেমার কাজে অনেকটা পিছিয়ে পড়েছেন জ্যাকুলিন। গত বছর তার অভিনীত কোনও সিনেমা মুক্তি পায়নি। কেবল ‘সেলফি’ সিনেমার একটি গানে অতিথি হিসেবে পারফর্ম করেছেন তিনি। আগামীতে ঠিক কবে নাগাদ তাকে পর্দায় দেখা যাবে, তাও অনিশ্চিত।

জ্যাকুলিন ফার্নান্দেজ শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী। তিনি ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কা মুকুট বিজয়ী। মিস ইউনিভার্স শ্রীলঙ্কা হিসেবে তিনি ২০০৬ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তার দেশকে উপস্থাপন করেন।

২০০৯ সালে ভারতে এক মডেলিংয়ের কাজে এসে তিনি ফ্যান্টাসিধর্মী আলাদিন চলচ্চিত্রের জন্য অডিশন দেন। অডিশনে তিনি নির্বাচিত হন এবং এই ছবির মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়।

ফার্নান্দেজের প্রথম সফল চলচ্চিত্র হল মনস্তাত্ত্বিক থ্রিলার মার্ডার-২ (২০১১)। পরবর্তীতে তিনি কমেডিধর্মী হাউজফুল-২ (২০১২) এবং অ্যাকশনধর্মী রেস-২ (২০১৩) ছবিতে অভিনয় করেন।

২০১৪ সালে তিনি কিক ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন, যা বলিউডে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের একটি। ফার্নান্দেজ ব্রাদার্স চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য প্রশংসা লাভ করেন।

২০১৬ সালে তার অভিনীত সফল চলচ্চিত্রগুলো হল কমেডিধর্মী হাউজফুল ৩, অ্যাকশনধর্মী ডিশুম, ও সুপারহিরো থ্রিলার আ ফ্লাইং জাট।

জ্যাকুলিন ফার্নান্দেজ একটি দ্বীপের মালিক। বলিউডে তিনি ‘বিলাসী অভিনেত্রী’ হিসেবে খ্যাত।

একাত্তর/আরএ
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
টালিউডের রুপোলি পর্দা কাঁপানো জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে তীব্র তোলপাড়। টলিপাড়ার মিষ্টি নায়িকা থেকে সরাসরি দিল্লির সংসদ ভবনে জায়গা করে নেওয়া এই...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
পপ দুনিয়ার সেনসেশন দুয়া লিপা এবার আইনি লড়াইয়ে নামলেন দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্সের বিরুদ্ধে। অনুমতি ছাড়া নিজের ছবি ব্যবহার করে টেলিভিশন বিপণন করার অভিযোগে প্রতিষ্ঠানটির কাছে ১৫...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর