দীপংকর দীপনের চতুর্থ সিনেমা ‘ছাত্রী সংঘ’

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪১ পিএম

চলচ্চিত্র নির্মাতা দীপংকর দীপন ঐতিহাসিক গল্পে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। সম্প্রতি সিনেমার ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে এর আনুষ্ঠানিক ঘোষণা দেন নির্মাতা। সিনেমার নাম ‘ছাত্রী সংঘ’। উন্মোচিত হওয়া পোস্টারে তিনজন নারীর ছায়া ফুটিয়ে তোলা হয়েছে। যাদের হাতে রয়েছে পিস্তল। সঙ্গে বলা হয়েছে, ‘উপমহাদেশের একমাত্র সশস্ত্র নারী বিপ্লবী দল কুমিল্লার ছাত্রী সংঘ। শান্তি, সুনীতি আর ইতিহাসে হারিয়ে যাওয়া নেপথ্যের মহানায়িকা প্রফুল্ল নলিনী ব্রহ্ম’র অবিশ্বাস্য অভিযান নিয়ে ঐতিহাসিক থ্রিলার।’

ব্রিটিশবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কুমিল্লার তিন ছাত্রী শান্তি, সুনীতি ও প্রফুল্ল। তাদের অভিযান এত প্রবল ছিলো যে, খোদ সুভাষ চন্দ্র বসু তাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন কুমিল্লায়। সেই ঐতিহাসিক উপাখ্যান এবার পর্দায় তুলে ধরছেন নির্মাতা দীপন।

নির্মাতার ভাষ্য, তার ভাষ্য, ‘গল্পটা জানতে পেরে আমি বিস্মিত হয়েছিলাম! কিছু ছাত্রী মিলে একটা পূর্ণ বিপ্লবী দল গড়ে তুলেছিল এবং এমন এক অপারেশন করেছিল, যা ভয় পাইয়ে দিয়েছিল অত্যাচারী ব্রিটিশরাজকে। এরকম সশস্ত্র নারী বিপ্লবী দল ভারত উপমহাদেশে আর কোথাও নেই। অথচ এত বড় ঘটনা ইতিহাসের পাতায় হারিয়ে গেছে। আমি অনেক অনুসন্ধান করে খুঁজে পাই রীতিমতো টানটান উত্তেজনার এক অসাধারণ সিনেমাটিক প্লট। কুমিল্লার এই গল্পের সূচনা কুমিল্লায় হওয়াতে আমি খুব আনন্দ বোধ করছি; এখানকার মাটির ঋণ হয়ত কিছুটা শোধ হবে।’

রজত ফিল্মস প্রযোজিত এ সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সৌনাভ বসু। ছবিতে কারা অভিনয় করছেন, সেটা এখনই প্রকাশ করতে চাইছেন না সংশ্লিষ্টরা। জানা গেছে, সিনেমাটির শুটিং শুরু হবে ঈদুল আজহার পর এবং কাজ শেষে চলতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এর আগে দীপংকর দীপন ‘ঢাকা অ্যাটাক’, ‘অপারেশন সুন্দরবন’ এবং ‘অন্তর্জাল’ শিরোনামের তিনটি চলচ্চিত্র নির্মাণ করে প্রশংসিত হয়েছেন।

আরবিএস
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর