সমালোচনার মুখে বলিউড বাদশাহ শাহরুখ

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৭:৫০ পিএম

চরম সমালোচনার মুখে ‘বাদশাহ’, ‘বলিউডের কিং’ ও ‘কিং খান’ হিসেবে পরিচিত শাহরুখ খান। তিনি ইডেনের গ্যালারিতে বসেই জনসম্মুখে ধূমপান করেছেন এবং সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

শাহরুখ খানের ধূমপানের অভ্যাস পুরোনো। অনেকবারই প্রকাশ্যে সুখটান দিতে গিয়ে আলোকচিত্রীদের ক্যামেরাবন্দি হয়েছেন; যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার প্রবল বিতর্কের মুখে পড়েছেন অভিনেতা। আবারও ঘটেছে একই ঘটনা।

গতকাল রাতে কলকাতার ইডেন গার্ডেনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে (আইপিএল) মুখোমুখি হয়েছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। খেলায় কলকাতা জিতলেও শাহরুখের ধূমপানের ভিডিও ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে প্রবল বিতর্ক।

শনিবার হায়দরাবাদকে হারিয়ে আইপিএলের চলতি মৌসুমের প্রথম জয়ী শ্রেয়াস আইয়াররা। দলের প্রথম জয়ের সাক্ষী ছিলেন শাহরুখ। ক্রিম রঙের শার্ট পরে এদিন ইডেনে এসেছিলেন ‘বাদশাহ’। চোখে ছিলো তার কালো চশমা।

স্টেডিয়ামে শাহরুখকে দেখেই উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকেরা। সুপারস্টারও অনুরাগীদের উদ্দেশে ফ্লাইং কিস ছুড়ে দেন। সবই ঠিক চলছিল, শুধু এই একটি ভিডিও ছাড়া।

ভিডিওটি সম্ভবত ইডেনের ভিভিআইপি গ্যালারির এবং ম্যাচ চলাকালীন টেলিভিশনের ক্যামেরায় তোলা। তবে তা এখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। শাহরুখের যে ধূমপানের অভ্যাস রয়েছে, তা অনেকেই জানেন। কিন্তু তা বলে স্টেডিয়ামের ভেতরে? গ্যালারিতে বসে? এমন প্রশ্ন তুলেছেন অনেকেই।

হিন্দি চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য ২০০৫ সালে ভারত সরকার শাহরুখ খানকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে। বর্তমানে শাহরুখ খান পৃথিবীর সফল চলচ্চিত্র তারকা। তার প্রায় কয়েক বিলিয়ন ভক্ত এবং অর্থসম্পদের পরিমাণ প্রায় ৬,৩০০ কোটি রুপি।

এনএন
নতুন প্রজন্মের ‘জেন-জি’ আন্দোলনকারীদের নিয়ে অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করলেন জনপ্রিয় বলিউড অভিনেতা ও সমাজকর্মী সোনু সুদ। তরুণ প্রজন্মই...
বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে প্রকাশ্যে এলো তার বহুল আলোচিত সিনেমা 'কিং' এর মুক্তির তারিখ।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হলো এক জাঁকজমকপূর্ণ ইভেন্ট, যেখানে বলিউড বাদশা শাহরুখ খান দুবাই-ভিত্তিক ড্যানিউব গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রিজওয়ান সাজনের...
বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের জন্মদিন আগামী ২ নভেম্বর। প্রতিবছর প্রিয় নায়ককে একনজর দেখতে বান্দ্রার সমুদ্রতীরের সাদা বাংলো মান্নাতের সামনে ভক্তদের ভিড় সবার নজর কাড়ে। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর