রুপালি পর্দার চিরবিস্ময় সুচিত্রা সেন

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৭:৪০ পিএম

কল্পনা করুন তো ৯৩ বছর বয়সী সুচিত্রা সেনকে। পারছেন না তো? ঘুরে ফিরে ওই চিরতরুণী সাগরিকা, ইন্দ্রানী কিংবা ‘পথে হলো দেরি’র মল্লিকা আপনার চোখের কোণে উঁকি দিচ্ছে,তাই না? হ্যাঁ সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্র ভুবনে এমনই একটি নাম, যা চিরবিস্ময়, চিরউজ্জ্বল!

সুচিত্রা সেন ১৯৩১ সালের ৬ এপ্রিল সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ডাঙ্গাবাড়ী গ্রামের মামা বাড়িতে জন্ম নেন। কিংবদন্তি এই মহানায়িকার ৯৩তম জন্মদিন শনিবার।

তার শৈশব ও কৈশোর কেটেছে পাবনার হেমসাগর লেনের পৈত্রিক বাড়িতে। তখন তার নাম রমা দাশগুপ্ত। বাবা ডাকতেন কৃষ্ণা। বাবা করুণাময় দাশগুপ্ত। পাবনাতেই রমা দাশগুপ্তের পড়াশুনা বেড়ে ওঠা। তিনি শহরের মহাকালি পাঠশালা ও পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন।

১৯৪৭ সালে শিল্পপতি আদিনাথ সেনের ছেলে দিবানাথ সেনের সঙ্গে তার বিবাহ হয়। দিবানাথের মামা বিমল রায় ছিলেন তৎকালীন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা। তিনিই রমাকে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। দিবানাথের সম্মতিতে ১৯৫২ সালে ‘শেষ কোথায়’ ছবিতে রমা দাশগুপ্তের প্রথম সিনেমায় পদার্পণ। এ ছবিতেই তিনি হয়ে উঠেন সুচিত্রা সেন যদিও ছবিটি মুক্তি পায়নি। ১৯৫৩ সালে উত্তম কুমারের বিপরীতে ‘সাড়ে চুয়াত্তর’ ছবিতে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দেন সুচিত্রা।

মাত্র ২১ বছর বয়সে ১৯৫২ সালে চলচ্চিত্র দুনিয়ায় পা রাখেন সুচিত্রা সেন। তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘সাত নম্বর কয়েদি’। এটি মুক্তি পেয়েছিল ১৯৫৩ সালে। ১৯৫৫ সালে ‘দেবদাস’ ছবিতে অভিনয় করে পুরস্কৃত হন। ১৯৫৯ সালে ‘দীপ জ্বেলে যাই’ ছবিতে নার্সের ভূমিকায় অভিনয় করে ব্যাপক সুনাম অর্জন করেন। ১৯৬৩ সালে ‘উত্তরফালগুনী’ ছবিতে মা মেয়ের দ্বৈত ভূমিকায় অভিনয় করেন। বিপরীতে ছিলেন বিকাশ রায়।

‘প্রণয়পাশা’ তার শেষ ছবি (১৯৭৮)। সুচিত্রা সেন তার চলচ্চিত্র জীবনে ৬২টি বাংলা সিনেমায় অভিনয় করেছেন। হিন্দি ভাষায় তার সর্বজন প্রশংসিত ছবি হলো ‘আঁধি’ (১৯৭৪)। সঞ্জীবকুমারের বিপরীতে তিনি অভিনয় করেন। তার অভিনীত অন্যান্য হিন্দি ছবি হচ্ছে ‘মুসাফির’, ‘মমতা’, ‘বোম্বাই কা বাবু’ ইত্যাদি।


জীবনে কম পুরস্কার পাননি তিনি। বেস্ট অ্যাকট্রেস অ্যাওয়ার্ড ছাড়াও ১৯৭২ সালে পেয়েছেন পদ্মশ্রী। ২০০৫ সালে তাকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তিনি অন্তরাল ভেঙে পুরস্কার নিতে রাজি হননি। ২০১২ সালে তাকে বঙ্গবিভূষণ পুরস্কার দেয় পশ্চিমবঙ্গ সরকার। উত্তম কুমারের বিপরীতে ‘সাড়ে চুয়াত্তর’ ছবিতে তিনি অভিনয় করেন। ছবিটি বঙ্গ অফিসে সাফল্য লাভ করে। বাংলা চলচ্চিত্রে উত্তম-সুচিত্রা জুটি আজও স্মরণীয় হয়ে আছে।

পর্দায় মহানায়ক উত্তম কুমারের সঙ্গে সুচিত্রা সেনের জুটি চিরস্মরণীয়। তারা প্রায় ৩০টি ছবিতে জুটিবদ্ধ হয়েছিলেন। ১৯৬৩ সালে রাশিয়ার মস্কো চলচ্চিত্র উৎসবে ‘সাত পাকে বাঁধা’ ছবির জন্য স্বীকৃতি পান সুচিত্রা সেন। আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কারজয়ী প্রথম বাঙালি অভিনেত্রী তিনি।


বলিউডে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে বেশ কিছু চলচ্চিত্র। তবে পার্বতী চরিত্রে প্রথম অভিনয় করেছেন সুচিত্রা সেন। বলিউডে এই অভিনেত্রীর প্রথম ছবি ছিল ‘দেবদাস’।

১৯৭৮ সালে সুদীর্ঘ ২৫ বছর অভিনয়ের পর তিনি চলচ্চিত্র থেকে অবসরগ্রহণ করেন। এর পর তিনি লোকচক্ষু থেকে আত্মগোপন করেন এবং রামকৃষ্ণ মিশনের সেবায় ব্রতী হন। ২০১৪ সালের ১৭ জানুয়ারি কলকাতার বেল ভিউ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৮২ বছর বয়সে সুচিত্রা সেন অনন্ত অসীমে পাড়ি জমান।

এনএন
অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলার পর টলিউডের সুপারস্টার দেবের হাত ধরে রীতিমতো উড়ছেন আবেদনময়ী অভিনেত্রী ইধিকা পাল!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে প্রদীপ জ্বালানোর সরকারি কর্মসূচি ঘিরে ওপার বাংলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চরম উত্তাপ ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে চলমান তীব্র বন্যা...
পশ্চিমা সঙ্গীত তারকা নিক জোনাসের ৩৪তম জন্মদিনে তার ওপর ভালোবাসার বৃষ্টি ঝরালেন বলিউড তথা হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিকের বিশেষ দিনটিতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভালোবাসায় মোড়ানো...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর