করোনায় মারা গেলেন গণসংগীতশিল্পী ফকির আলমগীর

আপডেট : ২৪ জুলাই ২০২১, ০১:৫৯ পিএম

গণসংগীতশিল্পী ফকির আলমগীর আর নেই। করোনায় আক্রান্ত হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৩ জুলাই) তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ছেলে মাশুক আলমগীর রাজীব। মৃত্যুকালে ফকির আলমগীরের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে রেখে গেছেন।

ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজীব জানান, শুক্রবার রাত ১০টার দিকে কোভিড ইউনিটে ভেন্টিলেশনে থাকা অবস্থায় ফকির আলমগীরের হার্ট অ্যাটাক হয়। রাত ১০টা ৫৬ মিনিটে ইউনাইটেড হাসপাতালের কোভিড আইসিইউ ইউনিটের ইনচার্য ডাক্তার আমিনা সুলতানা ফকির আলমগীরের মৃত্যু ঘোষণা করেন।

করোনা আক্রান্ত ফকির আলমগীরকে গত ১৫ জুলাই রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি করা হয়। সেখানেই পরে তাকে কোভিড ইউনিটের আইসিইউতে নেয়া হয়।

আরও পড়ুন: মহামারির মধ্যেও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে: এডিবি

ফকির আলমগীর ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেব ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে যোগ দেন। ১৯৭১ সালে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা তিনি। ১৯৯৯ সালে একুশে পদক পান ফকির আলমগীর।


একাত্তর/এসি

বলিউডে হঠাৎ করে নেমে এসেছে করোনার থাবা। একের পর এক তারকার করোনা হওয়ার খবর সামনে আসছে। এ মুহূর্তে করোনা আক্রান্ত দুই সেনসেশন ক্যাটরিনা কাইফ ও শাহরুখ খান। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ তাদের দুজনের...
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা করোনা আক্রান্ত হয়েছেন। খবরটি খোদ নিজেই জানিয়েছেন নায়িকা পূর্ণিমা। পূর্ণিমা জানান, গত সপ্তাহে কিছুটা উপসর্গ দেখা দিলে করোনা টেস্ট করান। পরে শনিবার (২২...
এবার করোনায় আক্রান্ত হলেন ভারতীয় অভিনেতা জন আব্রাহাম এবং তার স্ত্রী প্রিয়া রুঞ্চল। সামাজিক মাধ্যম ইন্সটাগ্রামকে দেওয়া এক বিবৃতিতে নিজেদের অসুস্থতার কথা নিশ্চিত করেছেন এ অভিনেতা।সোমবার (৩ ডিসেম্বর)...
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একাত্তরের কণ্ঠ-যোদ্ধা, গণসংগীত শিল্পী ফকির আলমগীর। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এমপি-মন্ত্রীরা। তারা এ গুণী শিল্পীর মৃত্যুতে...
গ্রীষ্মকালীন দলবদলে প্রায় ৪৫০ মিলিয়ন পাউন্ডের পর্বতসম অর্থ উড়িয়েও বেশ হাঁসফাঁস করেই জয় তুলে নিল ম্যানচেস্টার সিটি। শনিবার ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে সদ্য ইংলিশ প্রিমিয়ার লিগে উঠে আসা কোভেন্ট্রি...
প্রতারণার মামলায় দাণ্ডিত সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসাইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এ আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন...
বরগুনার তালতলীতে প্রথমবারের মতো বিরল ও বিষধর ‘স্পট-টেইলড গ্রিন পিট ভাইপার’ বা দাগী লেজা সবুজ বোড়া সাপ উদ্ধার করা হয়েছে। 
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে নিজ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই আগুনে ১১টি বসতঘর ও ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে একাধিক পরিবার,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর