করোনার কবলে এবার শাহরুখ, ক্যাটরিনা

আপডেট : ০৬ জুন ২০২২, ০৩:২৯ পিএম

বলিউডে হঠাৎ করে নেমে এসেছে করোনার থাবা। একের পর এক তারকার করোনা হওয়ার খবর সামনে আসছে। এ মুহূর্তে করোনা আক্রান্ত দুই সেনসেশন ক্যাটরিনা কাইফ ও শাহরুখ খান। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ তাদের দুজনের ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে।

মাত্র একদিন আগেই পোস্টার শেয়ার করে নিজের নতুন সিনেমা ‘জওয়ান’র ঘোষণা করেন শাহরুখ খান। এরই মধ্যে তার করোনা আক্রান্ত হওয়ার খবর এলো। একইদিনে আক্রান্ত হলেন ক্যাটরিনা কাইফও। তবে দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে বিষয়টি এখনো জানায়নি।

বলিউড হাঙ্গামা জানায়, সম্প্রতি নির্মাতা করণ জোহরের ৫০তম জন্মদিনের গ্র্যান্ড পার্টিতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে ৫০ থেকে ৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। সেই পার্টিতে হাজির ছিলেন শাহরুখ-ক্যাটরিনা দুজনই। দ্বিতীয় বার আক্রান্ত হলেন ক্যাটরিনা। গত বছর এপ্রিল মাসে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময়ে তার রিপোর্ট পজিটিভ এসেছিল।

গত ২৫ মে করণের পার্টিতে অংশ নিতে যশরাজ স্টুডিওতে হাজির হয়েছিলেন সালমান খান, শাহরুখ খান, আমির খান এবং সাইফ আলি খান। সেখানে ছিলেন গৌরি খান, ঋত্বিক রোশান, কারিনা কাপুর খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, রানি মুখার্জির মতো তারকারা।

করণের পার্টিতে আরো হাজির হয়েছিলেন টুইঙ্কেল খান্না, সোনালী বেন্দ্রে, মাধুরী দীক্ষিত, জুহি চাওলা, রাভিনা ট্যান্ডন, মালাইকা আরোরা, রণবীর কাপুর, নীতু কাপুর, রণবীর সিং, মণীশ মালহোত্রা, ফারহা খান, অপূর্ব মেহতা, অনন্যা পাণ্ডে, সারা আলি খান, জাহ্নবী কাপুর, ভিকি কৌশলসহ বলিউডের আরো অনেকেই।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানায়, করণের পার্টি থেকে ফেরার পর এ নির্মাতার ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও এ খবর প্রকাশ করেননি তারা।  

এদিকে করণের পার্টিতে না গিয়েও অভিনেতা কার্তিক আরিয়ান করোনায় আক্রান্ত হয়েছেন। কারণ যে নায়িকার সঙ্গে কার্তিক তার সিনেমার প্রচার করেছেন তিনি নাকি ওই পার্টিতে ছিলেন। 


একাত্তর/এসএ

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে ৯২ বছর বয়সে রোববার মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আগের শনিবার সন্ধ্যায় শারীরিক অসুস্থতার কারণে তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা...
দেশের নন্দিত গিটারিস্ট সেলিম হায়দার মারা গেছেন।
তামিল চলচ্চিত্র জগতের প্রখ্যাত অভিনেতা মাধান বব মারা গেছেন।
বরেণ্য অভিনেতা মাসুদ আলী খান মারা গেছেন। দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে ছিলেন গুণী এ অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৫ বছর। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর