সেই কটাক্ষের মধুর জবাব দিলেন দীপিকা

আপডেট : ২০ জুন ২০২৪, ০৩:৫৭ পিএম

বলিউড অভিনেতা রণবীর সিং এর সাথে ছয় বছরের প্রেম করার পর, ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে গাঁটছড়া বাঁধেন দীপিকা। তখন থেকেই ভক্তদের প্রিয় জুটি হয়ে উঠেন তারা। ‘বাজিরাও মাস্তানি’ এবং ‘পদ্মাবতী’র মতো সিনেমায় তাদের অন-স্ক্রিন রসায়ন বিশ্বব্যাপী দর্শকদের মুগ্ধ করেছে। সেপ্টেম্বরে মা হতে চলেছেন দীপিকা।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, লোকসভা নির্বাচনের সময় স্ফীতোদর নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রী দীপিকাকে। এমন ঘটনা সহ্য করতে না পেরে স্ত্রীকে সমর্থন করে রণবীর সিং মুখ খুলেছিলেন সমাজিক মাধ্যমে। তবে তখন চুপ ছিলেন দীপিকা। অবশেষে বুধবার সন্ধ্যায় নিজের স্ফীতোদরের ছবি প্রকাশ্যে এনে এই কটাক্ষের মধুর জবাব দিলেন তিনি। নিমেষেই ভাইরাল হয় সেই ছবি। অভিনেত্রী দীপিকার অনুরাগীরা সেই ছবি দেখে ভালবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাকে।

ঘটনা গত ২০ মে-র। সেদিন দীপিকা রণবীরের সঙ্গে মুম্বই লোকসভা নির্বাচনের পঞ্চম পর্বে ভোট দিতে গিয়েছিলেন। ওই সময় তার স্ফীতোদর দেখে এক দল নেটাগরিক দীপিকার উদ্দেশে বিরূপ মন্তব্য করেছিল। কটাক্ষের বন্যায় ভেসেছিলেন দীপিকা। স্বামী রণবীর সমাজিক মাধ্যমে দীপিকার একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘বুড়ি নজর ওয়ালে তেরা মু কালা।’ পাশে দেয়া ছিলো মজার ইমোজি। তবে সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন দীপিকা।

এ দিন কালো পোশাকে সেজে যত্ন সহকারে স্ফীতোদর সামলাতে সামলাতে পোজ় দিয়ে ছবি তোলেন দীপিকা । সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে লিখেছেন, ‘অনেক হয়েছে। এবার আমি সত্যিই ক্ষুধার্ত!’ দীপিকার সাদা-কালো ছবিতে মাতৃত্বকালীন সৌন্দর্য যেন উপচে পড়েছে। মাত্র এক ঘণ্টায় নাকি ছবিটি দেখে ফেলেছে কমবেশি দু’লক্ষ নেট দুনিয়ার লোক। এদের মধ্যে বলিউডের মাসাবা গুপ্ত, রকুলপ্রীত সিংহ থেকে বাংলার সৌমিতৃষা কুণ্ডু, অলিভিয়া সরকার, সুদীপ্তা চক্রবর্তীও রয়েছেন।

বলিউডের প্রথম সারির নায়িকাদের একজন দীপিকা পাডুকোন । ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ ছবির হাত ধরে বলিউড ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। সেই থেকে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন ভক্তদের। হলিউডের ছবিতেও অভিনয় করেছেন তিনি । ফলে এই সময়ে বিপুল সম্পত্তিরও মালিক হয়েছেন দীপিকা।

এনএন/এআর
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর