অভিনেতা ফারুকের স্মৃতিতে জল্লাদ শাহজাহান

আপডেট : ২৪ জুন ২০২৪, ১১:১২ পিএম

দীর্ঘ সময় জেলের সাজা খেটে গত বছর মুক্তি পেয়েছিলেন বাংলাদেশের আলোচিত ‘জল্লাদ’ শাহজাহান। জেলে থাকতে বহু মানুষের ফাঁসি সম্পন্ন হয় তার নিজ হাতে। সেই জেলজীবন থেকে মুক্তির এক বছর হতে না হতেই না ফেরার দেশে পাড়ি জমালেন শাহজাহান। তবে জেল থেকে মুক্তির পরও নাকি ভালো ছিলেন না শাহজাহান। তার মৃত্যুর খবর পেয়ে জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদে এক মর্মস্পর্শী স্মৃতিচারণ করেছেন।

সামাজিক মাধ্যমে জল্লাদ শাহজাহানকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা ফারুক আহমেদ। তিনি লিখেছেন, এ বছর বইমেলায় কিংবদন্তী পাবলিকেশনস থেকে শাহজাহান ভূঁইয়ার লেখা একটা বই প্রকাশ হয়েছিল। বইটির নাম ‘কেমন ছিলো জল্লাদ জীবন’। মেলার কিংবদন্তী প্রকাশনীতে আমার লেখাও একটি বই ছিলো। বইমেলার প্রায় ১৫ দিন আমি কিংবদন্তী স্টলে বসেছি। জল্লাদ শাহজাহানের সঙ্গে আমার কিংবদন্তীর স্টলেই পরিচয়। তার দীর্ঘ জেলজীবন, জল্লাদ হওয়ার গল্প, ফাঁসি দেওয়ার সময় তার মনের অবস্থা, ফাঁসির সময় আসামির ক্রিয়া, এসব বিষয় তার কাছে জানতে চেয়েছি। তিনি খোলামেলাভাবে আমার কথার উত্তর দিয়েছেন।

অভিনেতা ফারুক আরো লেখেন, একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, মুক্ত জীবন কেমন লাগছে? তিনি মাথা নিচু করে বললেন, ‘ভালো না। আমার কেউ নাই। কিচ্ছু নাই। ভালো লাগে না।’ আমি বোকার মতো তার দিকে তাকিয়ে রইলাম। আহারে জীবন!

অভিনেতা ফারুক জল্লাদ শাহজাহানের স্মৃতিচারণা করতে গিয়ে এও লিখেছেন যে, জীবনের ৪০ বছরের বেশি সময় জেলের চার দেয়ালের ভেতর কাটিয়ে মুক্ত জীবন পেয়েও বলেন তার ভালো লাগে না! আমি তাকে আবার জিজ্ঞেস করেছিলাম, কী করলে আপনার ভালো লাগবে? তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন, ‘মরে গেলে’।

অভিনেতা ফারুকের পোস্টের শেষ অংশে লেখা, জল্লাদ শাহজাহান আজ দুপুরে মারা গেছেন। তার চাওয়া পূরণ হয়েছে। ওপারে ভালো থাকবেন জল্লাদ শাহজাহান।

এনএন/এআর
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর