নেটফ্লিক্সে দেশের পোশাকখাত নিয়ে আপত্তিকর সংলাপ

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০৫:১২ পিএম

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং মাধ্যম নেটফ্লিক্সের একটি ফরাসী চলচ্চিত্রে বাংলাদেশের তৈরি পোশাকখাত নিয়ে আপত্তিজনক মন্তব্যের অভিযোগ উঠেছে। সদ্য মুক্তি পাওয়া চলচ্চিত্র 'দ্য লাস্ট মার্সেনারি'র সংলাপে দেখা যায়, ব্যাঙ্গাত্মকভাবে বাংলাদেশের তৈরি পোশাকখাত'কে তুলোধোনা করতে। 

সংলাপে বলা হয়, 'হ্যাঁ, এই বুলেটপ্রুফ টাক্সেডো ফ্রান্সের তৈরি। বাংলাদেশের তৈরি হলে আমি মরেই যেতাম।'

ইতিমধ্যে চলচ্চিত্রটি থেকে আপত্তিকর দৃশ্য বাদ দেওয়ার জন্য নেটফ্লিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টেড স্যারান্ডোস বরাবর চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

রোববার (৮ আগস্ট) পাঠানো ওই চিঠিতে বিজিএমইএ সভাপতি উল্লেখ করেন, গত ৩১ জুলাই মুক্তি পাওয়া, ডেভিড চারহন পরিচালিত ফরাসি সিনেমা 'লাস্ট মার্সেনারি'তে 'মেড ইন বাংলাদেশ' গার্মেন্টস নিয়ে অসম্মানজনক ও অবমাননাকর মন্তব্য করা হয়। চলচ্চিত্রটিতে বলা হয়, “হ্যাঁ, এই বুলেটপ্রুফ টাক্সেডো ফ্রান্সের তৈরি। বাংলাদেশের তৈরি হলে আমি মরেই যেতাম।'

আরও পড়ুন: পেশাগত হিংসা থেকে খুন, পাঁচ টুকরো মরদেহ স্কুল আঙিনায়

এমন মন্তব্যের মাধ্যমে বাংলাদেশে তৈরি পোশাকখাতে নিরলস খেটে যাওয়া ৪০ লাখ শ্রমিকের শ্রম, অবদান ও গুণ-মানকে অসম্মান করার অভিযোগ তোলেন ফারুক হাসান।

'লাস্ট মার্সেনারি' থেকে আপত্তিকর দৃশ্যটি বাদ দেওয়ার জন্য নেটফ্লিক্সের প্রতি আহ্বান জানান তিনি। যদিও, নেটফ্লিক্সের পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কোনো জবাব জানা যায়নি।


একাত্তর/এসএ

দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর...
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ডনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সংগীত জগতের উজ্জ্বলতম নক্ষত্র, কান্ট্রি মিউজিকের কিংবদন্তি রানি এবং মানবতাবাদী অনুকরণীয় ব্যক্তিত্ব ডলি পার্টন আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর