পরীমনির সেই ‘নতুন মানুষের’ পরিচয় জানা গেলো!

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০১:৪৩ পিএম

ওটিটি প্লাটফর্ম হইচইতে সম্প্রতি মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনির প্রথম ওয়েব সিরিজ- রঙিলা কিতাব। এরিই মধ্যে সিরিজটি দর্শক প্রিয়তা পেয়েছে, পরীমনিকে দেখা গেছে একেবারে ভিন্নরূপে। রঙিলা কিতাবের পাতাগুলো উল্টাতে না উল্টাতেই, পরীমনিকে ঘিরে আবারও নতুন করে শোরগোল।  সামাজিক মাধ্যমে নতুন করে শুরু চর্চা। 

যার শুরুটা একদিন আগে।  প্রাক্তন স্বামী শরিফুল রাজের জন্মদিনে মধ্যরাতে পরীমনি নিজের ফেসবুকে ছয় সেকেন্ডের একটি ভিডিওক্লিপ প্রকাশ করেছেন। যেখানে দেখা গেছে, গাড়ি চলছে আর জানালায় দুটি হাত রাখা। ক্যাপশনে পরীমনি লিখেছেন, হ্যাঁ, আমি আবার প্রেমে পড়েছি।

ব্যস, নেই নিয়ে শুরু হয়ে গেছে তুমুল জল্পনা-কল্পনা। মাত্র ছয় মাস আগেই পরীমনি ঘোষণা দিয়ে বলেছিলেন ‘বিয়ের পর হয় ডিভোর্স। আমি এখন ডিভোর্সি। আগে কখনো কিছু করতে মন চাইলে করে ফেলতাম। প্রেম করতে মন চাইলে করতাম। এখন আর প্রেম করতেই ইচ্ছে হয় না’।

পরীমনির এমন ঘোষণার ছয় মাসের মাথায় নতুন প্রেমের সম্পর্কের কথা জানান দিলেন। তবে রেখে দিলেন রহস্যও।  সত্যিই কি প্রেমে পড়েছেন তিনি? ব্যক্তিগত আইডিতে পোস্ট করা রিলসটি তার পেজে শেয়ার করলে সেখানে শুরুতে নেতিবাচক মন্তব্য দেখা যায়। পরে সে সব মন্তব্য মুছে ফেলেন তিনি।

শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ পর থেকে ছেলে পুণ্য ও মেয়ে প্রিয়মকে নিয়েই আছেন পরীমনি। অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর সন্তানেরাই তাঁর জীবনের একমাত্র প্রেম। অন্য কোনও প্রেমের জায়গা নেই। এ ছাড়াও বিভিন্ন সময় সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছেন, অন্য কোনও প্রেমের জন্য আর সময় নেই তাঁর।

তাহলে পরীমনি কার হাতে হাতে রেখে বললেন, নতুন করে প্রেমে পড়ার কথা? এনিয়েই শোরগোল চলছে সমাজিক যোগাযোগা মাধ্যম জুড়ে। পরীমনির নতুন প্রেমিক নিয়েই এখনো ধোঁয়াশা। কাছের মানুষরাই একেক জন একেক তথ্য দিচ্ছেন। আবার অনকেই বলছেন, মজাচ্ছলে এমন পোস্ট দিতেও পারেন পরীমনি।

তবে সূত্রের খবর, এই ভিডিও’র দুটো হাতই পরীমনির নিজেরই। অভিনেত্রী যে প্রেমে পড়ার কথা বলেছেন সেটা আসলে খানিকটা নিজের সঙ্গে নিজের প্রেমে পড়ার কথাই তুলে ধরেছেন। যদিও কোনও মানুষকে প্রকাশ্যে না আনায় খানিক রহস্যের আভাস তৈরি হয়েছে। 

হয়তো সেই রহস্যের আঁধার বজায় রাখতে চেয়ে এমন মজা করেছেন নায়িকা! যদিও অভিনেত্রীর বাঁ হাতের ঘড়ি জানান দেয় সেই হাত তাঁরই।  তবে যাই হোক না কেন, পরীমনির এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকে অনুরাগীরা খুশি। প্রায় সকলেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন এবং জানাচ্ছেন।

তবে ওই ভিডিও প্রকাশের ২৪ ঘন্টা পার হবার আগে, পরীমনি নিজেই নব রহস্য ফাঁস করে দিয়েছেন। আরেকটি ভিডিও প্রকাশ্যে এনেই তিনি সেটা করেছেন।  তাতেই পরিচয় মিলল পরীমনির সেই ‘নতুন ভালোবাসার মানুষের’।  তার নাম আল মাহমুদ মনজুর। তিনি পরীমনির নতুন কস্টিউম ডিজাইনার এবং একজন সাংবাদিকও। যদিও বিষয়টিকে প্রাঙ্ক বা মজা বলে উল্লেখ করেছেন নায়িকা।

গত রোববার চলন্ত প্রাইভেটকারের জানালায় একজন পুরষের হাতে হাত রাখার যে ভিডিওটি পোস্ট করে পরীমনি তার ফের প্রেমে পড়ার কথা জানান, সোমবার সেটির পুরো ভিডিও পোস্ট করে আল মাহমুদ মনজুরকে ট্যাগ করে নায়িকা লিখেছেন, প্রাঙ্কটা কি একটু বেশি হলে গেছিলো?

নতুন এই ভিডিওর শেষ অংশে পরীমনির নতুন কস্টিউম ডিজাইনার আল মাহমুদ মনজুরকে হাততালি দিয়ে হাসতে দেখা যায়। এরপর তিনি বলেন, গুজবে কান দেবেন না। আর তার আগের অংশে ব্যাকগ্রাউন্ডে পরীমনিকেও খিলখিলিয়ে হাসতে শোনা যায়।

একাত্তর/এসি
চোখের পলক না ফেললে বোঝার বোঝার এতটুকু সুযোগ নেই- সামনে দাঁড়িয়ে থাকা রূপসী কি কোনো মণ্ডপের মৃন্ময়ী প্রতিমা, নাকি সত্যিকারের কোনো রক্তমাংসের মানুষ! দেবী দুর্গার রাজকীয় সাজে এমনই এক চমকপ্রদ ও...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
মাঠের সবুজ গালিচায় যখন লিওনেল মেসি একের পর এক ইতিহাস লিখছেন, তখন রূপালি পর্দার ওপারে বসে উল্লাসে মাতবেন না ঢালিউড কুইন পরীমণি, তা কি করে হয়! ফুটবল বিশ্বকাপে নিজের প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে বরাবরই...
রমজানের পবিত্র মাসে নিজের জীবনযাপন ও খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, রোজা রাখলেও খাবার দাবারে খুব একটা আড়ম্বর পছন্দ...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর