চিকিৎসক হয়ে কথা রাখলেন দক্ষিণী তারকা শ্রীলীলা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৭ পিএম

পর্দার গ্ল্যামার আর কড়া লাইট-ক্যামেরা-অ্যাকশনের ব্যস্ততার মাঝেও নিজের দীর্ঘদিনের এক প্রতিশ্রুতি রক্ষা করলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা। দীর্ঘ ছয় বছরের কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের পর তিনি এখন আনুষ্ঠানিকভাবে একজন চিকিৎসক। সম্প্রতি তাঁর এমবিবিএস ডিগ্রি লাভের খবর এবং সমাবর্তন অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ছবি: সংগৃহীত
গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের বেশ কিছু অদেখা ছবি শেয়ার করে শ্রীলীলা আবেগঘন একটি বার্তা দিয়েছেন। তিনি লেকেন, এটি কেবল একটি মাইলফলক নয়, বরং একটি দীর্ঘ পথচলা। এই পবিত্র স্থানটি ছিল আমার এমন এক আশ্রয় যেখানে আমি শুধু নিজের মতো থাকতে পারতাম। তোমাদের মেয়ে তার কথা রেখেছে।

X 47
তিনি আরও যোগ করেন, এটি কেবল একটি ডিগ্রির বিষয় ছিল না; এটি ছিল আমার বেড়ে ওঠা, বিশ্বাস, চোখের জল আর ঘুরে দাঁড়ানোর গল্প। আমার পরিবার, বন্ধু এবং কাজের জগতের সহকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ, বিশেষ করে যারা আমার পরীক্ষার সময় শিডিউল সামলে নিয়ে পাশে দাঁড়িয়েছেন।

ভাইরাল হওয়া ছবিগুলোতে শ্রীলীলাকে মেরুন রঙের সমাবর্তন পোশাকে হাস্যোজ্জ্বল মুখে ডিগ্রি গ্রহণ করতে দেখা গেছে। একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চে নাম ডাকার পর ডিগ্রি নিয়ে নেমে এসে তিনি আবেগপ্লুত হয়ে পরিবারকে জড়িয়ে ধরছেন।

ছবি: সংগৃহীত
২০২০ ব্যাচের এই শিক্ষার্থীরা এখন আনুষ্ঠানিকভাবে ডাক্তার হিসেবে স্বীকৃতি পাওয়ায় তাদের চোখে-মুখে ছিল বাঁধভাঙা আনন্দ। বার্তা শেষে অভিনেত্রী নিজেকে নতুন করে পরিচয় করিয়ে দিয়ে লেখেন, ইতি, আপনাদের প্রিয় ডক্টর শ্রীলীলা।

২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে এক তেলুগু পরিবারে জন্ম নেয়া শ্রীলীলা বেড়ে উঠেছেন বেঙ্গালুরুতে। তাঁর মা স্বর্ণলতা নিজেও বেঙ্গালুরুর একজন প্রথিতযশা স্ত্রীরোগ বিশেষজ্ঞ। মায়ের পদাঙ্ক অনুসরণ করেই শ্রীলীলা অভিনয়ের পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানকে বেছে নিয়েছিলেন।

ছবি: সংগৃহীত
সাম্প্রতিক সময়ে ‘পুষ্পা ২’ সিনেমার জনপ্রিয় গান ‘কিসিক’-এ নজরকাড়া পারফরম্যান্সের মাধ্যমে তিনি ভারতজুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। ২০১৭ সালে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও ২০১৯ সালে কন্নড় সিনেমা ‘কিস’-এর মাধ্যমে নায়িকা হিসেবে তাঁর আত্মপ্রকাশ ঘটে।

ছবি: সংগৃহীত
পেশাদার জীবনে শ্রীলীলার হাতে এখন বড় বড় সব প্রজেক্ট। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, পবন কল্যাণের বিপরীতে তেলুগু ছবি ‘উস্তাদ ভগত সিং’। তামিল ভাষায় শিব কার্তিকেয়নের সঙ্গে সুধা কোঙ্গারা পরিচালিত ‘পরাশক্তি’, যা গত ১০ জানুয়ারিতে মুক্তি পেয়েছে। পাশপাশি, কার্তিক আরিয়ানের বিপরীতে একটি সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে তাঁর।

এআরএস
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর