দর্শক পছন্দের শীর্ষে রাজত্ব করছে মালায়লাম সিনেমা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০২ পিএম

ভারতীয় সিনেমা বলতে এক সময় শুধু বলিউড সিনেমাকেই ভাবা হত। তবে বদলেছে দিন, সেই সাথে বদলেছে দর্শকের রুচি। দর্শক এখন গল্পে খোঁজে নতুনত্ব, খোঁজে ব্যতিক্রমী নির্মাণ। 

গেলো কয়েক বছর ধরে সাউথ ইন্ডিয়ান সিনেমার জয়যাত্রা অব্যাহত আছে। তবে এর মাঝে আলাদা ভাবে দর্শকের প্রিয় হয়ে উঠেছে দক্ষিণ ভারতের মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিও। 

মাত্র ১৪ কোটি রুপি বাজেটে নির্মিত মালায়লাম সিনেমা দুই মাসেই আয় করেছে ৫৫ কোটি রুপি। বলছি ‘সুকশ্মা দর্শিনী’ সিনেমাটির কথা। থ্রিলারধর্মী এই সিনেমাটি এরই মধ্যে নাম লিখিয়েছে সুপারহিটের ক্লাবে। 

পরিচালনা করেছেন এম.সি জিথিন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ব্যাসিল জোসেফ এবং নাজারিয়া নাজিম। 

মাত্র ১০ কোটি রুপি বাজেটের  মালায়লাম সিনেমা ‘রাইফেল ক্লাব’ দেড় মাসেই ৩০ কোটি রুপি আয় করেছে। এরই মধ্যে সিনেমাটির গায়ে লেগেছে ‘হিট’ ছবির তকমা। 

ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই চরিত্রে দেখা গেছে মালয়ালম আর বলিউডের আলোচিত দুই নির্মাতা অনুরাগ কশ্যপ আর দিলেশ পোথানকে। সিনেমাটি নির্মাণ করেছেন আশিক আবু।  

ছবিটি পরিচালনা করার পাশাপাশি চিত্রগ্রহণের দায়িত্বও সামলেছেন আশিক; তাই শিকার আর শিকারির গল্পে পশ্চিম ঘাটের জঙ্গলকে সুনিপুণভাবে তুলে ধরেছেন। 

যখন হৃদয় প্রেমে পড়ে, তখন ৭টি ধাপ অতিক্রম করে। প্রেমের এই সাতটি স্তরের গল্প নিয়েই নির্মিত হয়েছে রোমান্টিক ট্র্যাজেডি ঘরানার মালায়লাম সিনেমা ‘কাল্ব’। 

গেলো বছরের জানুয়ারীতে প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘কাল্ব’ সিনেমাটি বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও গেল ডিসেম্বরে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর দর্শকদের নজর কাড়ে। 

রানজিত সাজিব ও নেহা নাজনীন অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন সাজিদ ইয়াহিয়া।     

পরিচিত কোন তারকা নেই, আছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোহাম্মদ মোস্তফার নির্মাণ শৈলীর মুন্সীয়ানার ছাপ। বলছি, মালায়লাম সিনেমা ‘মুরা’র কথা। 

ঘনিষ্ঠ চার বন্ধুকে নিয়ে নির্মিত হয়েছে ‘মুরা’ সিনেমাটি। এই চার কিশোর কীভাবে ধীরে ধীরে এলাকার গ্যাংস্টারদের সাথে যুক্ত হয়ে অপরাধের সাথে জড়িয়ে পড়ে মূলত সে সবই দেখানো হয়েছে এই সিনেমায়। 

এআরএস
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর