কানের ইতিহাসে প্রথমবারের মতো জোড়া পোস্টার

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৮:৩৭ পিএম

ইতিহাসে প্রথমবারের মতো জোড়া পোস্টার প্রকাশ করে উৎসবের কাউন্টডাউন সূচনা করলো কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। দুই নারী-পুরুষের আলিঙ্গনের মুহূর্তকে দুই ভিন্ন ব্যঞ্জনায় প্রকাশ করা হয়েছে উৎসবের ৭৮তম আসরের পোস্টার দুইটিতে।

ফরাসি পরিচালক ক্লঁদ লোলুশের মাস্টারপিস ‘অ্যা ম্যান অ্যান্ড অ্যা ওম্যান’ (১৯৬৬) ছবির স্মরণীয় দৃশ্য এটি। পোস্টার দুটি একই সঙ্গে যেন ট্রিবিউট দুই প্রয়াত ফরাসি তারকা আনুক এমে ও জ্যঁ-লুই ত্রাতিনোঁর প্রতি।

লে ফিল্মস থার্টিন প্রযোজিত ‘অ্যা ম্যান অ্যান্ড অ্যা ওম্যান’ ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল জোড়া পোস্টারের গ্রাফিক ডিজাইন করেছে প্যারিসভিত্তিক প্রতিষ্ঠান হার্টল্যান্ড ভিলা।

কান উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, ‘আনুক এমে ও জ্যঁ-লুই ত্রাতিনোঁ এই দুটি পোস্টারের মতো চিরকাল আমাদের জীবনের চলচ্চিত্রকে আলোকিত করে যাবেন, যার রঙে ফুটে থাকে হতাশার বৃত্ত থেকে বেরিয়ে আসা আবেগপ্রবণ ভালোবাসার তীব্রতা।’

৬০ বছর আগে ১৯৬৫ সালে ‘অ্যা ম্যান অ্যান্ড অ্যা ওম্যান’ ছবির শুটিং হয়েছে। ১৯৬৬ সালে কান উৎসবে গ্রাঁ প্রিঁ (স্বর্ণপাম) জিতেছে এটি। ১৯৬৭ সালে সেরা গল্প ও চিত্রনাট্য বিভাগে এবং সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কার জিতেছে এই ছবি। এছাড়া বিশ্বজুড়ে কয়েক ডজন পুরস্কার পেয়েছে এটি।

কান উৎসবে জ্যঁ-লুই ত্রাতিনোঁ ১৯৬৯ সালে ‘জি’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা আর আনুক এমে ১৯৮০ সালে ‘অ্যা লিপ ইন দ্য ডার্ক’ ছবির সুবাদে সেরা অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হন।

৭৮তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে আগামী ১৩ মে। এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে বিচারকদের সভাপতি হিসেবে থাকছেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ। গত বছর ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে জুরি প্রেসিডেন্ট ছিলেন ‘বার্বি’র পরিচালক গ্রেটা গারউইগ। আমেরিকান এই নির্মাতার স্থলাভিষিক্ত হলেন জুলিয়েট বিনোশ। কান উৎসবের ইতিহাসে দ্বিতীয়বারের মতো চলচ্চিত্র সংশ্লিষ্ট একজন নারী অন্য নারীর রেখে যাওয়া মর্যাদাপূর্ণ মূল বিচারকের মশাল বহন করতে যাচ্ছেন এবার।

১৯৬৫ সালে কানে ব্রিটিশ-আমেরিকান অভিনেত্রী অলিভিয়া ডি হাভিল্যান্ডের পর ১৯৬৬ সালে উৎসবটিতে বিচারকদের প্রধান ছিলেন ইতালিয়ান অভিনেত্রী সোফিয়া লরেন। ছয় দশক পর ফের এমন উদাহরণ সৃষ্টি হলো। অফিসিয়াল পোস্টারের জন্য আয়োজকরা বেছে নিলেন ঠিক ৬০ বছর আগের একটি চলচ্চিত্রের দৃশ্য! ভূমধ্যসাগরের তীরে দক্ষিণ ফরাসি উপকূলে এবারের উৎসব চলবে ২৪ মে পর্যন্ত।

একাত্তর/এসি
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
অবশেষে সব জল্পনা-কল্পনা আর জঞ্জাল মাড়িয়ে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় পা রাখলেন ‘কান-কুইন’ ঐশ্বর্য রাই বচ্চন। গত ১২ মে কান উৎসব শুরু হওয়ার পর থেকেই ল’রিয়েলের ব্র্যান্ডিং পোস্টার থেকে বচ্চনবধূর...
কান ফিল্ম ফেস্টিভ্যালের ঝলমলে আলোয় যখন ভারতের নাম উজ্জ্বল করছেন আলিয়া ভাট, ঠিক তখনই নেটপাড়ার একদল ‘নীতি পুলিশ’ যেন ওত পেতে বসেছিল তাঁকে ট্রল করার জন্য। আলিয়ার রেড কার্পেট লুকের একটি ভিডিও ভাইরাল...
ইন্দো-ইতালিয়ান ছবি ‘পরিক্রমা’ নিয়ে এবার কান চলচ্চিত্র উৎসবের ছবির মার্কেটে যোগ দিয়েছিলেন নন্দিত নির্মাতা গৌতম ঘোষ। ব্যস্ত শিডিউলে একাত্তরের সঙ্গে কথা বলেছেন বাঙালির ‘মনের মানুষ’ গৌতম। 
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর