দারুণ ‘স্পাইসি’ এক জন্মদিন কাটাচ্ছেন শ্রাবন্তী

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০২:০৬ পিএম

দুই বাংলাতেই সমান জনপ্রিয় টালিউডের অন্যতম শীর্ষ তারকা অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কলকাতার সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত এই নায়িকার পর্দা ও পর্দার বাইরে দারুণ সময় পার করছেন। একদিন আগেই প্রকাশ্যে এসেছে ‘দেবী চৌধুরানী’ ছবিটির মোশন পোস্টার। আর মঙ্গলবার প্রথম প্রহরেই ৩৮-এ পরলেন এই লাস্যময়ী অভিনেত্রী। যদিও শ্রাবন্তী প্রায় বলেন, মনের বয়সটাই আসল কথা। 

শ্রাবন্তীর জন্মদিন বলে কথা! রাত থেকেই বাড়িতে অতিথিদের আনাগোনা। কলকাতার ইএম বাইপাস সংলগ্ন বিলাসবহুল ফ্ল্যাটে মঙ্গলবার রাত থেকে হইহই কাণ্ড। কেউ এনেছেন কেক, কেউ উপহারে ভরিয়েছেন টালিগঞ্জের নায়িকাকে। তিনি এখনও বাড়ির আদুরে মেয়ে, বোন। কারও আবার প্রিয় বন্ধু। 

১৩ অগস্ট শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্মদিন। সকাল থেকে একের পর এক শুভেচ্ছার ফোন। বিশেষ দিনে শুধুই খাওয়া-দাওয়া আর ঘনিষ্ঠদের সঙ্গে সময় কাটানো। শ্রাবন্তী গণমাধ্যমকে বললেন, নিজেদের মূল্যবান সময় থেকে সবাই যে আমায় শুভেচ্ছা জানাচ্ছেন, সেটাই বড় ব্যাপার।

১৩ অগস্ট কত বছরে পা দিলেন নায়িকা? প্রশ্ন শুনেই হাসির ফোয়ারা। শ্রাবন্তী বলেন, বয়স নিয়ে লুকোছাপা করার ব্যাপার নেই। কিন্তু কেন বলব আমি আমার বয়স। সবটাই তো মনের ব্যাপার। অভিনেত্রী জানিয়েছেন তার নাকি আসলে দু’টো জন্মদিন। তার কথায়, আমার দুটো জন্মদিন। একটা ১৩ অগস্ট নিজের। আর ১৪ অগস্ট মা হিসেবে আমার জন্ম হয়েছিলো। এ দিন আমার ছেলের জন্মদিন। 

মা-বাবা, দিদি সবাই বিশেষ উপলক্ষে রয়েছেন শ্রাবন্তীর বাড়িতেই। আদরের বোনকে ইতিমধ্যেই তার প্রিয় কিছু উপহার দিয়েছেন তার দিদি। অভিনেত্রী বললেন, পাঁঠার মাংস, ইলিশ মাছ সবই আমার প্রিয়। বলা যেতে আমার এটা স্পাইসি জন্মদিন। সব মিলিয়ে জন্মদিনে ‘বিন্দাস’ কাটাচ্ছেন শ্রাবন্তী। 

এ বছর দুর্গাপূজায় যে বাংলা ছবিগুলো আসছে বড় পর্দায় তার মধ্যে অন্যতম ‘দেবী চৌধুরানী’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ভবানী পাঠক চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শুভ্রজিৎ মিত্রের এই সিনেমা নিয়ে বেশ আলাদাই আগ্রহ রয়েছে দর্শকদের মধ্যে।

এআরএস
অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলার পর টলিউডের সুপারস্টার দেবের হাত ধরে রীতিমতো উড়ছেন আবেদনময়ী অভিনেত্রী ইধিকা পাল!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে প্রদীপ জ্বালানোর সরকারি কর্মসূচি ঘিরে ওপার বাংলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চরম উত্তাপ ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে চলমান তীব্র বন্যা...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর