টেজাবের বর্ষপূর্তি অনুষ্ঠানে সালমান শাহ স্মরণ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪২ পিএম

টেলিভিশন বিনোদন সাংবাদিকদের অন্যতম সংগঠন টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অব বাংলাদেশ (টেজাব) নানা আনুষ্ঠানিকতায় এক বছর পূর্তি উদযাপন করেছে। এদিন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে বিশেষভাবে স্মরণ করেছে সংগঠনটি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মধুমিতা হলের আঙিনায় বর্ষপূর্তি উদযাপন করা হয়। 

এতে দেশের টেলিভিশন চ্যানেলের বিভিন্ন বিনোদন সাংবাদিকরা পরিবারের নিয়ে অংশগ্রহণ করেন। সকাল থেকে শুরু হয়ে নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হয়। চিত্রনায়ক সালমান শাহর জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রখ্যাত সিনেমা ‘অন্তরে অন্তরে’ পরিবারের সঙ্গে উপভোগ করার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুমিতা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ, স্টার সিনেপ্লেক্সের ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ এবং দেশের চলচ্চিত্র ও বিনোদন শিল্পের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া একাত্তর টেলিভিশনের সিওও ও হেড অফ নিউজ শফিক আহমেদ উপস্থিত থেকে টেজাব পরিবারের প্রতি শুভকামনা জানান এবং তাদের পেশাগত অগ্রগতির জন্য শুভকামনা জানান।

শফিক বলেন, টেজাবের এই প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান দেশের বিনোদন সাংবাদিকতার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সংগঠনটি আগামীতে আরও কার্যকরী ভূমিকা পালন করে দেশের বিনোদন সাংবাদিকতা ও টেলিভিশন ইন্ডাস্ট্রির উন্নয়নে অবদান রাখবে। 

সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাজমুল আলম রানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় টেজাবের নেতৃবৃন্দ বলেন, বিনোদন সাংবাদিকদের মধ্যে পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতার সেতুবন্ধন গড়ে তোলাই সংগঠনের মূল উদ্দেশ্য। তারা জানিয়ে দেন, টেজাব ভবিষ্যতে চলচ্চিত্র ও বিনোদন সাংবাদিকতায় মান উন্নয়নের লক্ষে আরও কার্যক্রম গ্রহণ করবে।

অনুষ্ঠানের শুরুতে টেজাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ জয় সংগঠনের বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন । এসময় তিনি বলেন, টেজাব দেশের টেলিভিশন বিনোদন সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও দায়িত্বশীলতা বৃদ্ধিতে একটি অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সংগঠনটি সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং নৈতিক সাংবাদিকতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

আলোচনা সভা ও সিনেমা প্রদর্শনের পর কেক কাটা এবং মধুমিতা হলের আঙিনায় জমকালো মেজবানি আয়োজন করা হয়। 

একাত্তর/এসি
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন...
বিশ্বজুড়ে সুন্দরের সবচেয়ে বড় মহাযজ্ঞের অবসান ঘটিয়ে অবশেষে উদযাপিত হলো নতুন বিশ্ব সুন্দরীর অভিষেক। ভিয়েতনামের চোখধাঁধানো নাহ ট্রাং শহরে আয়োজিত 'মিস ওয়ার্ল্ড ২০২৬' আসরের রক্ত গরম করা ফাইনালে...
মাথায় ঝলমলে এক বিশ্বসুন্দরীর মুকুট পরার সুদূরপ্রসারী স্বপ্ন নিয়ে ভিয়েতনামের জমকালো মঞ্চে পা রেখেছিলেন বাংলাদেশের সামানজার সাঈদ। মূল লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ক্যাটাগরি ‘বিউটি উইথ আ পারপাস’-এ...
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার অধিকার রক্ষায় যারা বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করেছিলেন, সেই বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন দেশের শোবিজ তারকারা। সামাজিক মাধ্যম থেকে শুরু করে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর