জোর করে ঠোঁটে চুমু খেতে চেয়েছিলো পরিচালক: মালতি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ পিএম

বিনোদন জগতে ‘কাস্টিং কাউচ’ বলে একটা কথা আছে। সুযোগ দেয়ার নামে নারী পারফর্মারের কাছ থেকে যৌন সুবিধা আদায়ের চেষ্টা নিয়ে হলিউড থেকে বলিউড সবখানের তুমুল চর্চার বিষয়। নানা সময়ে এমর ধরনের ‘কাস্টিং কাউচ’ নিয়ে বোমা ফাটিয়েছেন অনেক অভিনেত্রী ও মডেল। জানিয়েছেন তিক্ত অভিজ্ঞতার কথা। সবশেষ এই ধারায় নাম লেখালেন ভারতের বিগ বস খ্যাত নির্মাতা ও অভিনেত্রী মালতি চাহার।

নির্মাতা মালতি চাহার সম্প্রতি বিনোদন জগতের অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছেন। বিগ বস ১৯ মৌসুমের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার পর, এবার কাস্টিং কাউচের ভয়ংকর অভিজ্ঞতা ভাগ করে নিয়ে খবরের শিরোনামে এসেছেন তিনি। সিদ্ধার্থ কান্নানের একটি পডকাস্টে তিনি জানান, দক্ষিণ ভারতের এক বড় প্রযোজক এবং বলিউডের এক প্রবীণ পরিচালক তাকে কুপ্রস্তাব ও হেনস্তা করেছেন।

‘বাবাতুল্য’ পরিচালকের অশালীন আচরণ

মালতি জানান, একটি প্রজেক্ট শেষ হওয়ার পর এক প্রবীণ পরিচালক তাকে হেনস্তা করার চেষ্টা করেন। মালতির কথায়, আমি তাকে বাবার মতো শ্রদ্ধা করতাম। একদিন বিদায় নেয়ার সময় আমি তাকে সৌজন্যবশত আলিঙ্গন করতে গেলে তিনি জোরপূর্বক আমার ঠোঁটে চুম্বন করার চেষ্টা করেন। আমি ভীষণ স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। ওই বয়সের একজন মানুষ এমনটা করতে পারেন, তা ভাবনার বাইরে ছিল। মালতি তৎক্ষণাৎ প্রতিবাদ করেন এবং সেই পরিচালকের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন করেন।

দক্ষিণ ভারতীয় প্রযোজকের কুপ্রস্তাব

নিজের শুরুর দিকের দিনগুলোর কথা স্মরণ করে মালতি জানান, দক্ষিণ ভারতের এক নামি প্রযোজকের ছবির জন্য অডিশন দিতে গিয়েছিলেন তিনি। অডিশন ও চিত্রনাট্য শোনার পর তাকে হোটেলের ঘরে দেখা করতে বলা হয়। মালতি সেখানে না যাওয়ায় পরিচালক তাকে ফোন করে ইন্ডাস্ট্রির ‘কাজের ধরন’ বোঝার ইঙ্গিত দেন। মালতি সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং কাজ হাতছাড়া হওয়ার তোয়াক্কা করেননি।

নারীদের হাতেই নিয়ন্ত্রণ থাকে

ইন্ডাস্ট্রিতে টিকে থাকা এবং নিজের সীমানা নির্ধারণ নিয়ে মালতি অত্যন্ত স্পষ্টবাদী। তিনি মনে করেন, নিজের ব্যক্তিত্ব ও শরীরী ভাষা দিয়ে অনেক অনভিপ্রেত পরিস্থিতি এড়ানো সম্ভব। ভারতীয় ক্রিকেটার দীপক চাহারের এই বোন বলেন, পুরুষরা তাদের ক্ষমতা বা পদের অপব্যবহার করে নারীদের প্রলুব্ধ করার চেষ্টা করবেই। কিন্তু আপনি যদি মানসিকভাবে শক্তিশালী হন, তবে তাদের কাছে নতিস্বীকার করবেন না। অনেক ক্ষেত্রে কাজ হারাতে হতে পারে, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দেয়া উচিত নয়।

চলচ্চিত্র নির্মাতা ও অভিনেত্রী মালতি আরো যোগ করেন, তার বাবার শক্তি সমর্থনের কারণে তিনি এই প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে পেরেছেন এবং নতুনদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যেন কেউ কাউকে অন্ধভাবে বিশ্বাস করে উচ্চ আসনে না বসায়।

এআরএস
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর