খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত বিনোদন জগত

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে। রাজনীতির আঙিনা ছাড়িয়ে এই শোকের আবহ ছড়িয়ে পড়েছে বিনোদন জগতেও। ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা থেকে শুরু করে ছোট পর্দার অভিনয়শিল্পী ও নির্মাতারা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের আবেগঘন প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই ফেসবুক যেন এক বিশাল শোকবার্তায় পরিণত হয়েছে।

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তাঁর ফেসবুক স্ট্যাটাসে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। তিনি এই প্রয়াণকে দেশের জন্য একটি বড় ক্ষতি হিসেবে অভিহিত করে লিখেছেন, এ যেন দেশের দুঃসময়ে বিদায়। জয়া তাঁর লেখায় দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও গণতন্ত্রের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে বলেন, বেগম খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন। সামনে নির্বাচন আর গণতন্ত্রের জন্য মানুষ অপেক্ষা করছে। তাঁর উপস্থিতির মূল্যই ছিল অসামান্য।

দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে বেগম জিয়ার বলিষ্ঠ ভূমিকার কথা স্মরণ করে জয়া আহসান লেখেন, সামরিক শাসন বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম জিয়া ছিলেন প্রধান একটি চরিত্র, সাহসে ও নেতৃত্বে উজ্জ্বল। জয়া মনে করেন, খালেদা জিয়ার চলে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো।

জয়া তাঁর স্ট্যাটাসের শেষে প্রার্থনা করে লিখেছেন, তাঁর আত্মা চির প্রশান্তি লাভ করুক।

শুধু জয়া আহসানই নন, শোবিজ জগতের আরও অনেক তারকা বেগম জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ফেসবুকজুড়ে তাঁর মায়াভরা হাসিমুখের ছবি শেয়ার করে শিল্পীরা শ্রদ্ধা জানাচ্ছেন। সকলের লেখাতেই ফুটে উঠছে একজন ‘আপসহীন’ নেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা।

ঢালিউড সুপারস্টার শাকিব খান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বেগম খালেদা জিয়ার একটি সাদাকালো ছবি শেয়ার করে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

চিত্রনায়িকা অপু বিশ্বাস শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার চিরবিদায় ইতিহাসে অমলিন হয়ে থাকবে। একজন মহীয়সী নারীর প্রস্থান দেশের মানুষের হৃদয়ে গভীর ছাপ রেখে গেল।

চিত্রনায়িকা শবনম বুবলী লিখেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর বিদেহী আত্মা চিরশান্তিতে থাকুক। আমিন।

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সংক্ষেপে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে প্রার্থনা জানিয়েছেন।

সঙ্গীতশিল্পী কনক চাপা অত্যন্ত আবেগাপ্লুত হয়ে লিখেছেন, সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন আমাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া। আল্লাহ আপনি তাকে উত্তম প্রতিদান দিন।

নির্মাতা রেদওয়ান রনি খালেদা জিয়ার নেতৃত্বকে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য এক বিশেষ পাথেয় হিসেবে অভিহিত করেছেন।

নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ বেগম জিয়াকে ‘স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক’ ও ‘আপসহীন নেত্রী’ হিসেবে অভিহিত করে বিদায় জানিয়েছেন।

এছাড়াও অভিনেতা সিয়াম আহমেদ, পূজা চেরি, সাদিয়া জাহান প্রভা, আশনা হাবিব ভাবনা এবং নির্মাতা আশফাক নিপুনসহ আরও অনেকে বেগম জিয়ার সাহসী রাজনৈতিক জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর জান্নাত কামনা করেছেন।

তারকাদের এই শোকবার্তাগুলোতে একটি বিষয় স্পষ্ট- রাজনীতির ঊর্ধ্বে উঠে বেগম খালেদা জিয়া তাঁর আভিজাত্য, সাহসিকতা এবং নারী নেতৃত্বের প্রতীক হিসেবে সর্বস্তরের মানুষের কাছে এক শ্রদ্ধার নাম হয়ে উঠেছিলেন। তাঁর এই বিদায় দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনের মানুষের কাছেও এক বিশাল শূন্যতা তৈরি করেছে।

এআরএস
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন...
বিশ্বজুড়ে সুন্দরের সবচেয়ে বড় মহাযজ্ঞের অবসান ঘটিয়ে অবশেষে উদযাপিত হলো নতুন বিশ্ব সুন্দরীর অভিষেক। ভিয়েতনামের চোখধাঁধানো নাহ ট্রাং শহরে আয়োজিত 'মিস ওয়ার্ল্ড ২০২৬' আসরের রক্ত গরম করা ফাইনালে...
মাথায় ঝলমলে এক বিশ্বসুন্দরীর মুকুট পরার সুদূরপ্রসারী স্বপ্ন নিয়ে ভিয়েতনামের জমকালো মঞ্চে পা রেখেছিলেন বাংলাদেশের সামানজার সাঈদ। মূল লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ক্যাটাগরি ‘বিউটি উইথ আ পারপাস’-এ...
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার অধিকার রক্ষায় যারা বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করেছিলেন, সেই বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন দেশের শোবিজ তারকারা। সামাজিক মাধ্যম থেকে শুরু করে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর