জব্দ করা মালামাল ফেরত চেয়েছেন পরীমনি

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৩ পিএম

মাদক মামলার শুনানিতে আদালতে হাজির হয়ে নিজের জব্দকৃত মালামাল ফেরত চেয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। 

বুধবার (১৫ সেপ্টেম্বর) শুনানির পর একথা জানান পরীমনির আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান। 

এর আগে সকাল পৌনে ১১টার দিকে কালো রঙের একটি গাড়িতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে পৌঁছান পরীমনি। এসময় তার চোখেও কালো সানগ্লাস ছিলো। উপস্থিত ভক্ত, সমর্থক ও জনতার উদ্দেশ্যে হাত নেড়ে সাড়া দেন তিনি।  

শুনানিতে পরীমনির আইনজীবী বলেন, আমরা আদালতে দুইটি আবেদন করেছি। একটি পরীমনির ব্যবহৃত সাদা গাড়িটি জিম্মায় নেওয়ার এবং আরেকটি হচ্ছে তার মোবাইল ল্যাপটপসহ জব্দ করা অন্যান্য জিনিসপত্রের। এগুলো পরীমনির নিজের ব্যবহৃত জিনিস। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনী এগুলো জব্দ করে। সেজন্য আমাদের কাছে কোন ডকুমেন্ট নেই। যেহেতু তিনি একজন আলোচিত চিত্রনায়িকা। অন্ততপক্ষে গাড়িটি তার জিম্মায় দেওয়া হোক।

পরীমনিকে আটকের সময় তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করার ঘটনায় পরদিন ৫ আগস্ট র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনির বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। সেই মামলাতে হাজিরা দেওয়ার জন্য পরীমনি আদালতে উপস্থিত হয়েছেন। জামিন পাবার পর বুধবার প্রথম আদালতে উপস্থিত হলেন তিনি। 

আরও পড়ুন: পরীমনির রিমান্ড: দুই বিচারকের ব্যাখ্যা হাইকোর্টকে হেয় করেছে

রাষ্ট্রপক্ষ আবেদনে বিরোধিতা করে বলেন, যেহেতু এই ডকুমেন্টগুলোর কোন কাগজপত্র নেই, তাই যাচাই-বাছাই করা সম্ভব না। তাদের আবেদন নামঞ্জুর করার দাবি জানাচ্ছি।

এরপর উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তদন্ত কর্মকর্তাকে বিআরটিএ থেকে গাড়ির সঠিক মালিকানা যাচাই করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এদিকে পরীমনিকে দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ডে পাঠানোর বিষয়ে নিম্ন আদালতের দুই বিচারকের কাছে ব্যাখ্যা চাওয়ার পর তারা যে ব্যাখ্যা প্রদান করেছেন তাতে অসন্তুষ্টি প্রকাশ করেছেন হাইকোর্ট। 

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের হাইকোর্ট বেঞ্চ ক্ষোভ প্রকাশ করে বলেন, রিমান্ডের আদেশে যে ত্রুটি হয়েছে তা ওই দুই বিচারক বিশ্বাস করেন না। তারা হাইকোর্টকে শিক্ষা দিয়েছেন। তাদের ব্যাখ্যার মাধ্যমে হাইকোর্টকে হেয় করা হয়েছে। 

আবেদনকারীর আইনজীবী জেড আই খান পান্না বলেন, রিমান্ড নিয়ে বিচারিক আদালত উচ্চ আদালতের নির্দেশনা মানেন নাই। ফলে আদালত ব্যাখ্যায় সন্তুষ্ট হতে না পারায় তাদের আবারো ২৯ সেপ্টেম্বরের মধ্যে ব্যাখ্যা দিতে হবে। 


একাত্তর/আরএইচ

মাঠের সবুজ গালিচায় যখন লিওনেল মেসি একের পর এক ইতিহাস লিখছেন, তখন রূপালি পর্দার ওপারে বসে উল্লাসে মাতবেন না ঢালিউড কুইন পরীমণি, তা কি করে হয়! ফুটবল বিশ্বকাপে নিজের প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে বরাবরই...
২০২২ সালে মায়ানগরী মুম্বাইকে কাঁপিয়ে দেওয়া সেই মাদক মামলায় অবশেষে বড়সড় স্বস্তির নিঃশ্বাস ফেলল বলিউড। দীর্ঘ কয়েক বছরের টানাপোড়েন আর কাটাছেঁড়ার পর মুম্বাই পুলিশের অ্যান্টি নারকোটিকস সেল (এএনসি)...
রমজানের পবিত্র মাসে নিজের জীবনযাপন ও খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, রোজা রাখলেও খাবার দাবারে খুব একটা আড়ম্বর পছন্দ...
পরীমনি লিখেছেন, আমি মাইরা ফালাইতাম এইগুলারে পারলে। উফ! আমি আমার বাচ্চাকে কল্পনা করে ফেলেছি এখানে।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর