বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে সিনেমা ‘কাজলরেখা’

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৬:১৬ পিএম

ঈদ উপলক্ষে গত ১১ এপ্রিল সারা দেশে মুক্তি পায় ‘মনপুরা’ খ্যাত চলচ্চিত্র পরিচালক গিয়াস উদ্দিন সেলিম নির্মিত সিনেমা ‘কাজলরেখা’। এটি প্রায় দুই সপ্তাহ ধরে মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে জায়গা পেলো ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত এই ‘কাজলরেখা’ সিনেমাটি । নির্মাতা নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

‘কাজলরেখা’ সিনেমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে । এ বিষয়ে নির্মাতা বলেন, ‘রিলিজের সপ্তাহ খানেক পর ইতিহাস বিভাগ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা কয়দিন আগে সিনেমাটি দেখেছেন। এরপর এটিকে তাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও সংশ্লিষ্ট কোর্সের শিক্ষক আকসাদুল আলম বলেন, “মধ্যযুগের বাংলা সংস্কৃতির যেসব উৎস রয়েছে, তার মধ্যে একটি হলো ময়মনসিংহ গীতিকা। সেটারই একটি অংশ হলো কাজলরেখা। যা এখন সিনেমায় রূপ পেয়েছে। তো ইতিহাসের এই উৎসের একটা উদাহরণ হিসেবে আমরা ‘কাজলরেখা’ সিনেমাটিকে অন্তর্ভুক্ত করেছি।”

আকসাদুল আলম আরো জানান, এর আগে একই প্রক্রিয়ায় এন রাশেদ চৌধুরী নির্মিত ‘চন্দ্রাবতী কথা’ সিনেমা ও ‘বেহুলার ভাসান’ মঞ্চনাটক তাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। নতুন করে ‘কাজলরেখা’ আসায় সেগুলোর স্থানে এটিকে স্থলাভিষিক্ত করা হয়েছে। মধ্যযুগের বাংলা শিল্প-সংস্কৃতি ঘিরে আগামীতে অন্য কোনো সিনেমা বা নাটক এলে সেটাকেও বিবেচনায় নেবেন বলে জানান অধ্যাপক আকসাদুল আলম।

‘কাজলরেখা’ সিনেমাটি ঠিক কীভাবে পাঠদানের অংশ হবে, সেটাও পরিষ্কার করেন আকসাদুল আলম। তিনি বলেন, “ময়মনসিংহ গীতিকা তো আমরা বরাবরই শিক্ষার্থীদের পড়িয়ে আসছি। যেহেতু ‘কাজলরেখা’ সিনেমাটি এই গীতিকা অবলম্বনে নির্মিত, তাই এটাকে একটা উদাহরণ হিসেবে যুক্ত করা হয়েছে। শিক্ষার্থীরা সিনেমাটি দেখবে; চারশত বছর আগের প্রেক্ষাপট ঠিকঠাক ফুটে উঠেছে কি না, শিল্পীদের পোশাক, সাজসজ্জা ইত্যাদির সমন্বয় হয়েছে কি না, এসব অ্যাকাডেমিক দৃষ্টিভঙ্গি থেকে পর্যালোচনা করবে। এরপর পরীক্ষায় যদি এটা নিয়ে প্রশ্ন আসে, সেই অনুযায়ী উত্তর দেবে, নম্বর পাবে।”

‘কাজলরেখা’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। এছাড়াও আছেন শরিফুল রাজ, খায়রুল বাসার, রাফিয়াত রশিদ মিথিলা, সাদিয়া আয়মান, আজাদ আবুল কালাম, গাউসুল আলম শাওন প্রমুখ।

এনএন
ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলার পর টলিউডের সুপারস্টার দেবের হাত ধরে রীতিমতো উড়ছেন আবেদনময়ী অভিনেত্রী ইধিকা পাল!
বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট চর্চার অন্যতম পথিকৃৎ, ‘পাপেটম্যান’ খ্যাত মুস্তাফা মনোয়ার শেষবারের মতো কফিনবন্দি হয়ে ফিরলেন তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে। 
জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এবার আইনি মোড় নিল। গত সপ্তাহে ওড়িশার তালসারি সৈকতে শ্যুটিং চলাকালীন ডুবে গিয়ে অভিনেতার মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী, অভিনেত্রী...
পরীমনি লিখেছেন, আমি মাইরা ফালাইতাম এইগুলারে পারলে। উফ! আমি আমার বাচ্চাকে কল্পনা করে ফেলেছি এখানে।
ইউরোপীয় ফুটবলের বিশাল সব জায়ান্ট ক্লাবগুলোর জন্য যেন এক নতুন বিভীষিকার নাম নরওয়ের ‘আস্পমিরা স্টেডিয়াম’। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এই বরফশীতল ফাঁদে পা দিয়ে ১-০ গোলের তেতো হার নিয়ে মাঠ...
ঢাকের কাঠি, শঙ্খধ্বনি, প্রদীপের আলো আর পূজাঅর্চনার মধ্য দিয়ে আজ শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর বিহিত পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ নামের বিশেষ প্রযুক্তিভিত্তিক ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর