ঘুরে দাঁড়াচ্ছে বলিউড

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০০ পিএম

কয়েক বছর ধরেই নড়বড়ে অবস্থায় ছিলো বিশ্বের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ‘বলিউড’। একের পর এক রিমেক, বাজে গল্প, স্বজনপ্রীতি কিংবা নিম্নমানের নির্মাণ। সব মিলিয়ে নিজেদের চিরচেনা ছন্দ থেকে ছিটকে গেছে বলিউড। তবে ২০২৩ সালে এসে পাঠান, গাদার টু এবং জাওয়ানের মতো ব্লকবাস্টার হিট সিনেমাগুলোর মাধ্যমে ফের ঘুরে দাঁড়াচ্ছে বলিউড।

পাঠান

বলিউডপ্রেমীদের জন্য বেশ সুবাতাস বইছে এখন। এ বছরের শুরুতেই শাহরুখ খানের ব্লকবাস্টার ‘পাঠান’ দিয়ে বলিউড তার চিরচেনা রূপে ফেরার ইঙ্গিত দিয়েছে। মুক্তির প্রথম দিনেই শত কোটির ক্লাবে পা রাখে পাঠান। আর চতুর্থ দিনে সিনেমাটির আয় ছাড়িয়েছে ৫০০ কোটি টাকার ক্লাব । হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি ব্যাক-টু-ব্যাক সফল চলচ্চিত্রের মাধ্যমে আগের ছন্দে ফিরে এসেছে, যার শুরু হয়েছিলো পাঠানের মাধ্যমে। 

রকি অউর রানি কি প্রেম কাহানি

এরপরেই পর্দায় আসে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। দীর্ঘ সাত বছর পর হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচালনায় ফিরলেন করণ জোহর। এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং ও আলিয়া ভাট। পারিবারিক ড্রামা ও কমেডি নির্ভর সিনেমাটি ভারতীয় বক্স অফিসে একটি বড় সাফল্য হিসেবে প্রতিষ্ঠা পায়। ভারতে ১৪২ কোটি আয়ের পাশাপাশি বিশ্বব্যাপী ৩০০ কোটি আয় করেছে এটি। 

গাদার টু

তারপর ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পায় সানি দেওলের ‘গাদার টু’ এবং অক্ষয় কুমারের ‘ওএমজি টু’, যা বক্স অফিসের মোড় ঘুরিয়ে দিয়েছে। ‘গাদার ২’ ইতিমধ্যে ৪০০ কোটির কাছাকাছি আয় করেছে এবং ‘ওএমজি ২’র আয় ১০০ কোটি ছাড়িয়েছে। 

জাওয়ান

সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘জাওয়ান’ দিয়ে বক্স অফিসে রীতিমতো সুনামি সৃষ্টি করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এখন নিজেই নিজের রেকর্ড ভাঙার খেলায় মেতেছেন বলিউড বাদশা। মাত্র চার দিনেই সিনেমাটি ৫০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে। ‘জাওয়ান’-এর ঝুলিতে এখন বিশ্বব্যাপী মোট উপার্জনের অঙ্ক ৯০০ কোটি রূপি। ‘জাওয়ান’ সাফল্যে এক বিরল রেকর্ডের পথে শাহরুখ খান।

২০২৩ সালটি বলিউড সিনেমাপ্রেমীদের জন্য আশীর্বাদ স্বরূপ। সব মিলিয়ে সিনেমা সংশ্লিষ্টরা আশাবাদী হয়তো আবারও চিরচেনা রূপে দেখা যাবে বলিউড ইন্ডাস্ট্রি।

 

অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর