আইফা অ্যাওয়ার্ডসে লাপাতা লেডিসের জয়জয়কার

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৯:০৪ পিএম

জমকালো আয়োজনে সোমবার রাতে  ভারতের জয়পুরে বসেছিল ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডসের ২৫তম আসর। অনুষ্ঠানে সিনেমাসহ একাধিক বিভাগে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এই আসরে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘লাপাতা লেডিস’। আইফার মঞ্চে বাজিমাত করে দশটি পুরস্কার ঘরে তুলেছে সিনেমাটি। 

চলতি বছর আইফার মঞ্চে বৃহস্পতি তুঙ্গে কিরণ রাও নির্মিত সিনেমা ‘লাপাতা লেডিস’। এদিন সেরা সিনেমা থেকে শুরু করে একে একে ১০টি পুরস্কার জিতে নিয়েছে সিনেমাটি। সিনেমাটি নির্মাণ করে শুধু প্রশংসাই নয়, সেরা পরিচালকের পুরস্কারও ঘরে তুলেছে নির্মাতা কিরণ রাও। 

সিনেমাটি প্রযোজনা করে সেরার পুরস্কার অর্জন করেছে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা ও নির্মাতা আমির খান। ‘লাপাতা লেডিস’ এর জন্য সেরা গল্পকারের পুরস্কার পেয়েছেন বিপ্লব গোস্বামী।

এখানেই শেষ নয়, ‘লাপাতা লেডিস’সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার উঠেছে নিতাংশি গোয়েলের হাতে। সেরা নবাগত নারী অভিনয়শিল্পী হয়েছেন প্রতিভা রত্না। তিনিও এই সিনেমাটির জন্যই পুরস্কারটি পেয়েছেন। 

‘লাপাতা লেডিস’ এর জন্য পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কারটি পেয়েছেন রবি কৃষাণ। এই সিনেমার সেরা সঙ্গীত পরিচালক রাম শপথ, সেরা গানের কথা প্রশান্ত পাণ্ডে, সেরা চিত্রায়ণ স্নেহা দেশাই এবং সেরা এডিটিংয়ে জুবিন মার্চেন্ট জিতে নিয়েছেন আইফা অ্যাওয়ার্ডস। 

কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’ মুক্তি পায় ২০২৪ সালের ১ মার্চ। মুক্তির পরই ঝড় তোলে সিনেমাটি। এবার বাজিমাত করলো আইফার মঞ্চে।

একাত্তর/এসি
যুক্তরাষ্ট্রে সম্মানসূচক ‘বেস্ট পারফরমেন্স’ অ্যাওয়ার্ড পেয়েছেন জনপ্রিয় তরুণ অভিনেতা শেখ তানভীর আহমেদ। বাংলাদেশের অন্যতম নাট্যসংগঠন ব্ল্যাকফ্লেইম থিয়েটারের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক তিনি।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর