যুক্তরাষ্ট্রে পুরস্কৃত হলেন অভিনেতা তানভীর

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৮ পিএম

যুক্তরাষ্ট্রে সম্মানসূচক ‘বেস্ট পারফরমেন্স’ অ্যাওয়ার্ড পেয়েছেন জনপ্রিয় তরুণ অভিনেতা শেখ তানভীর আহমেদ। বাংলাদেশের অন্যতম নাট্যসংগঠন ব্ল্যাকফ্লেইম থিয়েটারের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক তিনি। নিয়মিত থিয়েটার চর্চার পাশাপাশি সমান তালে করেন মূকাভিনয়। এবার সুদূর আমেরিকা থেকে তিনি দেশের জন্য বয়ে এনেছেন মর্যাদাপূর্ণ ড. ওয়াকার উদ্দিন অ্যাওয়ার্ড ২০২৩।

রোহিঙ্গাদের নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে বিশ্বের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ও সংগঠনকে পুরস্কৃত করা হয়। সেখানে আর্ট অ্যান্ড কালচার বিভাগে বিশেষ অবদানে সম্মানসূচক এই পুরস্কার তাকে দেয়া হয়েছে।

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে কাজ করা বিশ্বের সবচেয়ে বড় দুটি সংস্থা আরাকান রোহিঙ্গা ইউনিয়ন ও বার্মিজ রোহিঙ্গা অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার আয়োজনে রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরাতে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন এই সময়ে নিউইয়র্কে অনুষ্ঠিত তিনদিনব্যাপী আয়োজনের শেষদিনে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ওজন পার্ক এলাকার একটি কনভেনশন হলে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

সম্প্রতি আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে তানভীরের হাতে সম্মাননা স্মারক ও মানপত্র তুলে দেন আরাকান রোহিঙ্গা ইউনিয়নের মহাপরিচালক রিয়াজ উদ্দিন ও বার্মিজ রোহিঙ্গা অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার ভাইস চেয়ারম্যান মো. আসাহাব দীন।

গত ১৮ সেপ্টেম্বর নিউইয়র্কের টাইমস স্কয়ারে ‘দ্যা ডার্ক হিস্টোরি’ নামে মুভমেন্ট বেইজড তানভীরের একটি পরিবেশনা সবাইকে মুগ্ধ করে। আট মিনিটের একক পরিবেশনায় রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক জান্তাদের নির্মমতা আর বাংলাদেশে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গাকে তাদের দেশে ফিরে যাবার ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টি তুলে ধরেন মূকাভিনয় শিল্পী শেখ তানভীর আহমেদ।

অভিনেতা ও সংগঠক তানভীর শেখ এর আগেও বিশ্বের বিভিন্ন উল্লেখযোগ্য আয়োজনে অংশগ্রহণ করেছেন। কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন, সিঙ্গাপুর, মালদ্বীপ, ভারত, শ্রীলংকা এবং আরব আমিরাতে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি।

নাট্যাঙ্গনে বিশেষ অবদানে অসংখ্য সম্মাননা পেয়েছেন  শেখ তানভীর। জিতেছেন ‘জাপান বাংলা পিস অ্যাওয়ার্ড’ সহ নানান পুরস্কার।

একাত্তর/আরএ
অবকাশ যাপনের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান এবং শবনম বুবলী। এর আগে জানা গিয়েছিলো যে এই তারকা জুটি তাদের ছেলেকে নিয়ে আমেরিকা ভ্রমণে যাবেন। এখন তাদের যুক্তরাষ্ট্রে ঘুরে...
জমকালো আয়োজনে সোমবার রাতে  ভারতের জয়পুরে বসেছিল ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডসের ২৫তম আসর। অনুষ্ঠানে সিনেমাসহ একাধিক বিভাগে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এই আসরে সেরা...
জমকালো আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হলো ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। এই অনুষ্ঠানের ঘোষণা পর্ব শুরু হয় বাংলাদেশ সময় সোমবার (৩ মার্চ) ভোর ৫টায়।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় অনুষ্ঠিত হয়ে গেলো বিশ্ব সঙ্গীতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামির ৬৭তম আসর।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর