উদয়পুরে রাশমিকা-বিজয়ের বিয়ের প্রস্তুতিতে ধুম!

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১২ পিএম

ভারতের বিনোদন জগতের জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি রাজকীয় প্রাসাদে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে। গত বছরের অক্টোবরে বিজয়ের হায়দারাবাদের বাসভবনে অত্যন্ত ঘরোয়াভাবে তাদের বাগদান হয়েছিল। 

সম্প্রতি একটি ভিডিওতে দাবি করা হয়েছে, উদয়পুরের একটি হেরিটেজ ভেন্যুতে বর্তমানে তাদের বিয়ের প্রস্তুতি জোরকদমে চলছে।

ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দুই নারীকে দাবি করতে দেখা যায়, তারা সেই একই প্রাসাদে অবস্থান করছেন যেখানে রাশমিকা ও বিজয়ের বিয়ে হওয়ার কথা। তারা আরও জানান, প্রাসাদ কর্মীদের কাছ থেকে তারা তথ্যটি যাচাই করেছেন এবং কর্মীরা নিশ্চিত করেছেন, ২৬ ফেব্রুয়ারি সিটি প্যালেসেই এই তারকা জুটির বিয়ে অনুষ্ঠিত হবে। ভিডিওটিতে প্রাসাদে চলমান সাজসজ্জার কিছু দৃশ্যও ধরা পড়েছে।

বাগদান ও আসন্ন বিয়ে নিয়ে রাশমিকা এবং বিজয় শুরু থেকেই মুখে কুলুপ এঁটে আছেন। তবে সম্প্রতি একটি প্রচারণামূলক অনুষ্ঠানে অভিনেত্রী পরোক্ষভাবে তাদের বাগদানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সবাই তো এ বিষয়ে জানেই।

অন্যদিকে, ‘গালাট্টা প্লাস’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে সঞ্চালক রাশমিকাকে অভিনন্দন জানান। এরপর সঞ্চালক মজা করে জানতে চান, উদযাপনের আরও কোনো কারণ আছে কি না, যার মাধ্যমে তিনি রাশমিকার ব্যক্তিগত জীবনের গুঞ্জনের দিকেই ইঙ্গিত করছিলেন। 

রাশমিকা হেসে জবাব দেন, না না। তবে পরক্ষণেই যোগ করেন, আসলে উদযাপনের অনেক কারণই আছে, কারণ অনেক কিছু ঘটছে। তবে আমি আপনার অভিনন্দন সব কিছুর জন্যই গ্রহণ করছি।

রাশমিকা ও বিজয়ের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ দীর্ঘদিনের। ‘গীতা গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’-এর মতো চলচ্চিত্রে তাদের অনবদ্য রসায়ন থেকেই তাদের বাস্তব জীবনের প্রেম নিয়ে গুঞ্জন শুরু হয়। সম্প্রতি এনডিটিভিকে দেয়া তথ্যে এই দম্পতির ঘনিষ্ঠ সূত্রগুলো নিশ্চিত করেছে, গেল বছরের ৩ অক্টোবর একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাদের বাগদান সম্পন্ন হয়েছে।

একাত্তর/এসি
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর