থামছেই না গোবিন্দা-সুনীতার ডিভোর্স নাটক!

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৫:৪৪ পিএম

বলিউডের ‘কমেডি কিং’ গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার তিক্ত বৈবাহিক জীবন এবং ডিভোর্স ট্র্যাজেডি নিয়ে এখন উত্তাল বলিপাড়া! ঘটনার পরিনতিতে প্রতিদিনই নতুন মোড়। এবার এই পারিবারিক ড্রামা নিয়ে  মুখ খুলেছেন গোবিন্দার ভাগ্নি তথা অভিনেত্রী আরতি সিং। তবে অন্য তারকারা যখন জলঘোলা করে বাড়তি লাইমলাইট কাড়তে ব্যস্ত, তখন আরতি দিলেন একেবারে সোজাসাপ্টা ও কড়া জবাব।


সম্প্রতি পাপারাজ্জিদের মুখোমুখি হলে আরতিকে তাঁর মামা গোবিন্দা ও মামী সুনীতার ডিভোর্স বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে আরতি অত্যন্ত স্পষ্টভাষায় জানান, আমি আগেও বলেছি, বড়দের বিষয়ের মাঝে আমি কথা বলি না। এটা সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত ব্যাপার। যারা ফুটেজ খেতে বা লাইমলাইটে আসতে চায়, তারা খুব ভালোভাবেই তা নিচ্ছে! কিন্তু আমি তাদের দলের নই, কারণ আমি এই পরিবারেরই একজন সদস্য।

নিজের ব্যক্তিগত আবেগ জনসমক্ষে বিক্রি করতে নারাজ আরতি আরও যোগ করেন, আমার মনের মধ্যে যা অনুভূতি আছে, তা আমি আজ রাতে ক্রুষ্ণাকে (ভাই ক্রুষ্ণা অভিষেক) ফোন করে বলব। আমি টিঅ্যা, যশ,


এই পারিবারিক নাটকের নেপথ্যে রয়েছে সম্পর্কের টানাপোড়েন ও মারাত্মক সব অভিযোগ! সুনীতা আহুজা কিছুদিন আগেই আদালতে গোবিন্দার বিরুদ্ধে ডিভোর্সের পিটিশন ফাইল করেছিলেন। তবে গত ১৯ আগস্ট হঠাৎ করেই সেই আবেদন আবার প্রত্যাহার করে নেন তিনি, যা গোবিন্দার ম্যানেজারও নিশ্চিত করেছেন।


তবে জল অত সহজে মেশেনি! ডিভোর্সের আর্জি তোলার আগেই সুনীতা প্রকাশ্যে অভিযোগ এনেছিলেন যে, গোবিন্দা তাঁর 'রূপা' সিনেমার সহ-শিল্পী কোমল রানী স্বর্ণকারের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন এবং তাঁরা নাকি বিয়ের পরিকল্পনাও করছেন! যদিও প্রবীণ অভিনেতা গোবিন্দা এই সমস্ত দাবি এক ফুঁয়ে উড়িয়ে দিয়ে সুনীতার এমন প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ির তীব্র সমালোচনা করেছেন। মামা-মামীর এই হাই-প্রোফাইল কাদা ছোড়াছুড়ির মাঝে আরতির এমন বাস্তবমুখী ও পরিণত মন্তব্য নেটিজেনদের বেশ নজর কেড়েছে!

একাত্তর/এআরএস
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর