জনির কথায় ‘ভাইরাল বেবি’ দর্শনায় মাতোয়ারা ঢালিউড

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৮:১০ পিএম

ঢালিউড পাড়া এখন মাত কলকাতার দর্শনা বনিকের আইটেম গান ‘ভাইরাল বেবি’তে। কান পাতলেই শোনা যাচ্ছে ‘চলো নিরালায়’ খ্যাত গীতিকার ও সাংবাদিক জনি হকের কথায় ‘আমি ভাইরাল বেবি রে’। ঈদের ছবি ‘ওমর’ এর প্রমোশনে কণা ও ঈশান মিত্রের কণ্ঠে গানটি দারুণ সাড়া ফেলেছে। 

মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’ ছবিতে গানটি তৈরি করেছেন স্যান্ডি। নাচের ফ্লোরে আবেদনময়ী দর্শনার সঙ্গে দেখা গেছে শরিফুল রাজ, আবু হুরায়রা ও নাসির উদ্দিন খানদের।

গানটির প্রসঙ্গে জনি হক বলেন, ‌‌বাণিজ্যিক সিনেমায় আইটেম গানটা বিশেষ। সেটি মাথায় রেখে গানটি সাজানো। এতে ভাবগম্ভীর্যতা খুঁজলে ভুল হবে। বলা চলে, এক ধরণের উৎসবের আমেজের মাথায় রেখেই ওমর ছবির জন্য গানটি করেছি। দর্শনা বণিক হয়তো অনেকের কাছেই ভাইরাল বেবি। তবে অন্যরা পছন্দের মানুষকে নিয়ে ছবিটি দেখতে পারেন।

সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে নির্মিত ‘ওমর’-এ শরিফুল রাজ ছাড়াও আছেন দেশের তিন দাপুটে অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও নাসির উদ্দিন খান। আরও দেখা যাবে রোজি সিদ্দিকী, এরফান মৃধা শিবলু ও আবু হুরায়রা তানভীরকে।

একাত্তর/এসি
তামিল সুপারস্টার থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন আর রাজনীতি এখন একই সুতোয় গাঁথা। তিরুনেলভেলি’র জনসভায় বিজয়ের সাম্প্রতিক এক মন্তব্য দক্ষিণ ভারতের রাজনীতি ও বিনোদন দুনিয়ায়...
জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এবার আইনি মোড় নিল। গত সপ্তাহে ওড়িশার তালসারি সৈকতে শ্যুটিং চলাকালীন ডুবে গিয়ে অভিনেতার মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী, অভিনেত্রী...
পর্দার গ্ল্যামার আর কড়া লাইট-ক্যামেরা-অ্যাকশনের ব্যস্ততার মাঝেও নিজের দীর্ঘদিনের এক প্রতিশ্রুতি রক্ষা করলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা। দীর্ঘ ছয় বছরের কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের পর তিনি এখন...
বিচ্ছেদের বেদনাকে পেছনে ফেলে আবার জুটি বাধলেন দেব ও শুভশ্রী। প্রায় ১০ বছর পরে এই জুঁটির অভিনীত ‘ধূমকেতু’ মুক্তি পাচ্ছে। ১৪ই আগস্ট দীর্ঘ অপেক্ষার অবসান। ‘বুক মাই শো’ অ্যাপ অনুযায়ী শেষ ২৪ ঘণ্টায়...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর