দেব-শুভশ্রী জুটির ‘ধূমকেতু’ নিয়ে কলকাতায় ধুম

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৭:৪৭ পিএম

বিচ্ছেদের বেদনাকে পেছনে ফেলে আবার জুটি বাধলেন দেব ও শুভশ্রী। প্রায় ১০ বছর পরে এই জুঁটির অভিনীত ‘ধূমকেতু’ মুক্তি পাচ্ছে। ১৪ই আগস্ট দীর্ঘ অপেক্ষার অবসান। ‘বুক মাই শো’ অ্যাপ অনুযায়ী শেষ ২৪ ঘণ্টায় ‘ধূমকেতু’র ১৫ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। সেই তথ্য সবার সঙ্গে ভাগ করেছেন শুভশ্রী স্বয়ং।

ধূমকেতু মুক্তির আগে পাশাপাশি বসে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিয়েচেন দেব-শুভশ্রী। রং মিলিয়ে পরেছেন পোশাকও। লাল পাঞ্জাবিতে দেব, আর লাল শাড়ী পরিহিত শুভশ্রীকে পাশাপাশি বসে খোশমেজাজে গল্প করতে দেখে বোঝা গেলো, তাঁদের সব অভিমান এখন ধূলিসাৎ ধূমকেতুর টানে।

ধূমকেতু ছবির সফলতার কামনায় ছবির পরিচালক থেকে প্রযোজক, নায়ক-নায়িকা, আবহ সঙ্গীতকার সবাই এসে হাজির মন্দিরে। ভক্তিভরে অঞ্জলি দিয়ে, আরতি করে দেবীর কাছে আশীর্বাদ চেয়ে নেন সকলে। পুরোহিত দেব-শুভশ্রীর কপালে এঁকে দেন সিঁদুরের মঙ্গল টিকা। পুরো আয়োজন শেষ হয়েছে কোন বাধা ছাড়াই। 

ধূমকেতুর সঙ্গেই মুক্তি পাচ্ছে ঋত্বিক রোশনের ‘ওয়ার ২’, রজনীকান্তের ‘কুলি’। বড় বাজেটের এই ছবিগুলোর সঙ্গে এক প্রকার লড়াই করেই বাংলায় শো পেয়েছে কৌশিকের ছবি। জানা গেছে, আপাতত ১১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ধূমকেতু। প্রিয়া সিনেমার কর্ণধার অরিজিৎ দত্ত জানিয়েছেন, এই ধুমকেতুর গতি অবিশ্বাস্য।

একাত্তর/এসি
তামিল সুপারস্টার থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন আর রাজনীতি এখন একই সুতোয় গাঁথা। তিরুনেলভেলি’র জনসভায় বিজয়ের সাম্প্রতিক এক মন্তব্য দক্ষিণ ভারতের রাজনীতি ও বিনোদন দুনিয়ায়...
জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এবার আইনি মোড় নিল। গত সপ্তাহে ওড়িশার তালসারি সৈকতে শ্যুটিং চলাকালীন ডুবে গিয়ে অভিনেতার মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী, অভিনেত্রী...
পর্দার গ্ল্যামার আর কড়া লাইট-ক্যামেরা-অ্যাকশনের ব্যস্ততার মাঝেও নিজের দীর্ঘদিনের এক প্রতিশ্রুতি রক্ষা করলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা। দীর্ঘ ছয় বছরের কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের পর তিনি এখন...
টালিউডের জগত থেকে আরও এক তারকার মৃত্যু, সেখান এখন শোকের ছায়া। দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রবীণ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৮ বছর। দীর্ঘদিন...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর