রোশান-বুবলীকে নিয়ে হতাশ নির্মাতা ইকবাল

আপডেট : ২২ জুন ২০২৪, ১১:৪১ পিএম

ঢাকাই সিনেমার নতুন জুটি চিত্রনায়ক জিয়াউল রোশান ও চিত্রনায়িকা বুবলীকে নিয়ে দুটি সিনেমা নির্মাণ করেছেন প্রযোজক ও নির্মাতা মোহাম্মদ ইকবাল। তবে সিনেমা দুটির একটিও প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারেনি। ঈদে মুক্তিপ্রাপ্ত রোশান-বুবলী অভিনীত ‘রিভেঞ্জ’ সিনেমা যেন মুখ থুবড়ে পড়েছে।

এই অবস্থা দেখে তাদের নিয়ে বড় এক সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক ইকবাল। নির্মাতার পরবর্তী সিনেমা ‘বিট্রে’ থেকে বাদ দেওয়া হয়েছে রোশান-বুবলীকে। ইতিমধ্যেই সিনেমাটির প্রায় ৪০ ভাগ কাজও সম্পন্ন হয়েছে। তবুও এই জুটি নিয়ে সিনেমা শেষ না করার সিদ্ধান্ত প্রযোজক ও নির্মাতা মোহাম্মদ ইকবালের।

বিষয়টি নিশ্চিত করে এই নির্মাতা গণমাধ্যমকে বলেন,  ‘রিভেঞ্জ’ দারুণ একটি গল্পের সিনেমা। অ্যাকশন থেকে শুরু করে একটি পরিপূর্ণ সিনেমা বলতে যা বোঝায় সবকিছু এতে আছে। রোশান-বুবলীকে জুটি করে চ্যালেঞ্জ নিয়েছিলাম। চেয়েছিলাম, দর্শকদের নতুন একটি জুটি উপহার দিতে। কিন্তু দর্শক জুটিটি পছন্দ করেনি। পরপর রোশানের দুটি এবং বুবলীর একটি সিনেমা মুক্তি পেয়েছে। কিন্তু তারা দর্শক টানতে পারছে না। তাই সিদ্ধান্ত নিয়েছি পূর্ব ঘোষিত ‘বিট্রে’ তাদের নিয়ে বানাব না। নতুন জুটি নিয়ে শিগগিরই সিনেমাটির কাজ শুরু করব।’

নির্মাতা আরও বলেন, ‘ইতিমধ্যেই ‘বিট্রে’র ৪০ ভাগ কাজ শেষ হয়েছে। বাজেটের অর্ধেক অর্থও শেষ। তারপরও আমি ঝুঁকি নিয়ে তাদের বাদ দিয়েছি। এখন নতুন করে ভাবছি। এতটুকুই বলবো- নতুন জুটিতে বড় চমক থাকবে।’

 

এনএন
বাংলা সিনেমার প্রিয় মুখ, জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী আজ পা দিলেন জীবনের ৫২তম বছরে। দুই দশকেরও বেশি সময় ধরে দর্শকের হৃদয়ে রাজত্ব করছেন এই নায়িকা। চিরচেনা হাসি, মায়াবী চোখ আর পর্দায় সাবলীল...
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলি প্রথমবার নাম লেখালেন মিউজিক ভিডিওতে। ময়না শিরোনামের গানচিত্রে বুবলীর বিপরীতে রয়েছেন ব্যাচেলর পয়েন্টখ্যাত শরাফ আহমেদ জীবন।
সুপারস্টার নায়িকা শাবনূরের বিপরীতে ‘গোলাম’ সিনেমায় প্রথম অভিনয় করেন শাকিব খান ২০০০ সালে। একই বছর ‘ফুল নেবো না অশ্রু নেবো’ সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন শাকিব খান। এই সিনেমাটি...
ঈদ আনন্দের একটা অংশ হলো, হলে গিয়ে ঈদের সিনেমা দেখা। কোথায়, কোন হলে, কী সিনেমা দেখা হবে, তা আগে থেকেই সিনেমাপ্রেমীদের পরিকল্পনার মধ্যে থাকে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর