প্রথমবার মিউজিক ভিডিওর মডেল শবনম বুবলি 

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০২:৪৩ পিএম

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলি প্রথমবার নাম লেখালেন মিউজিক ভিডিওতে। ময়না শিরোনামের গানচিত্রে বুবলীর বিপরীতে রয়েছেন ব্যাচেলর পয়েন্টখ্যাত শরাফ আহমেদ জীবন। গানচিলের ব্যানারে বাংলা অরজিনাল সিরিজের এই ভিডিওটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা তানিম রহমান অংশু। 

শুটিং সেটে বন্দী নায়িকা, অনেকটা সিনেমাটিক আবহেই শুরু হয় ময়নায় নাচ। ‘ময়না’ মুক্তির পরপরই বুবলির নাচের সাথে জীবনের কমেডি ঘরানার গ্যাংস্টারের অভিনয় সাড়া ফেলে অন্তর্জালে। কলকাতার আকাশ সেনের সুর সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল, আর কথা লিখেছেন আসিফ ইকবাল। 

সিনেমার গানে নাচা বুবলীর জন্য নতুন কিছু নয়। তবে, এই প্রথম এককভাবে একটি অডিওভিত্তিক গানের ভিডিওতে পারফর্ম করলেন তিনি। তাও আবার সিনেমার মতো সেট, আলো, পোশাক আর নাচের সঙ্গে পুরোদস্তুর বড় আয়োজনের মধ্য দিয়ে। 

বুবলীর ভাষ্যে, এই গানটা শুনেই আমার ভেতরে নাচার তাগিদটা চলে আসে। মনে হয়েছে, এমন একটি গানে স্টেজ পারফর্ম টাইপের ভিডিও আমারও থাকা উচিত ছিল। গানটি মুক্তির পর দর্শকদের ভালোবাসা আর উচ্ছ্বাস দেখে আমি সত্যিই মুগ্ধ।

গানটির কোরিওগ্রাফি করেছেন খালেদ মাহমুদ, চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন তানিম রহমান অংশু। অংশু বললেন, আমরা এই গানে কোনো কিছুতেই কমতি রাখিনি। সিনেমার গানের মতো বাজেট ও প্রস্তুতিতে এটা বানিয়েছি। পুরো দল খুব পরিশ্রম করেছে। সবার চেষ্টা একসঙ্গে কাজ করেছে বলেই এমন রেসপন্স পাচ্ছি।

মিউজিক ভিডিওটির নির্মাণ প্রতিষ্ঠান গানচিল মিউজিকের কর্ণধার আসিফ ইকবার বলেন, ‘বাংলা অরিজিনালস’ থিমের সঙ্গে মানিয়ে যেতেই সিনেম্যাটিক, ধাঁচেই অনেকটা যত্ন নিয়েই তৈরি করা হয়েছে গানটি। আগামীতে একই ধারায় নির্মাণ করা হবে আরো ৯টি গান। ময়নার কুশীলবরা জানালেন, নাচ-গানে মিশে দর্শক ও শ্রোতারা পুরো গানজুড়ে পাবে উৎসবের আমেজ। 

আরবিএস
আজ দক্ষিণ ভারতীয় সিনেমার ‘লেডি সুপারস্টার’ বললেই যার নাম এক বাক্যে কোটি কোটি টাকার চুক্তির সঙ্গে ভেসে ওঠে, সেই নয়নতারার ক্যারিয়ারের শুরুটা কিন্তু মোটেও এমন রাজকীয় ছিল না! আজ যিনি ছবি প্রতি কোটি...
রমজানের পবিত্র মাসে নিজের জীবনযাপন ও খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, রোজা রাখলেও খাবার দাবারে খুব একটা আড়ম্বর পছন্দ...
বাংলা সিনেমার প্রিয় মুখ, জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী আজ পা দিলেন জীবনের ৫২তম বছরে। দুই দশকেরও বেশি সময় ধরে দর্শকের হৃদয়ে রাজত্ব করছেন এই নায়িকা। চিরচেনা হাসি, মায়াবী চোখ আর পর্দায় সাবলীল...
সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রাঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর