শাবনূর-শাকিব জুটি অভিনয় করেছেন ২৫ সিনেমায়

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৫:৩৪ পিএম

সুপারস্টার নায়িকা শাবনূরের বিপরীতে ‘গোলাম’ সিনেমায় প্রথম অভিনয় করেন শাকিব খান ২০০০ সালে। একই বছর ‘ফুল নেবো না অশ্রু নেবো’ সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন শাকিব খান। এই সিনেমাটি সুপারহিট হলে এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি শাকিব খানকে।

২০০১ সালে শাবনূর ও শাকিব খান জুটি অভিনয় করেন  ‘নাচনেওয়ালী’ ও ‘সপ্নের বাসর’ সিনেমা দুইটিতে। আর এই দুইটি সিনেমার গান বেশ হিট হয়েছিলো।

২০০২ সালে ত্রিভূজ প্রেমের দুইটি সিনেমায় দেখা গেছে শাকিব খান ও শাবনূরকে। একটি সিনেমার নাম ‘সবার উপরে প্রেম’ অন্যটির নাম ‘ও প্রিয়া তুমি কোথায়’। দারুণ ব্যবসাসফল এই সিনেমাগুলোতে আরও ছিলেন ফেরদৌস ও রিয়াজ।

২০০৩ সালে শাবনূর শাকিব খান জুটি উপহার দেয় তিনটি সিনেমা ‘প্রাণের মানুষ’, ‘নয়ন ভরা জল’ এবং ‘প্রেম সংঘাত’। ‘নয়ন ভরা জল’ সিনেমায় এই জুটির লিপে ‘সবকিছুরই শুরু আছে’ গানটি দারুণ শ্রুতিমধুর।

২০০৪ সালে শাবনূর শাকিব খান জুটির মাত্র একটি সিনেমা মুক্তি পায়, সিনেমাটির নাম ‘হৃদয় শুধু তোমার জন্য’। এতে আরেক নায়কের চরিত্রে ছিলেন ছোট পর্দার অভিনেতা শাহেদ শরীফ খান। 

শাকিব খানের জন্য ২০০৫ সবচেয়ে সৌভাগ্যের সাল। এ বছর ‘আমার স্বপ্ন তুমি’ সিনেমায় সাইকো প্রেমিক চরিত্রে শাকিব খান নিজের অভিনয়ের কারিশমা দেখান। সুপারহিট এ সিনেমায় শাকিব খানের নায়িকা ছিলের শাবনূর। এছাড়া এ বছর এই জুটির আরও দুইটি সিনেমা মুক্তি পায়- একটির নাম ‘মায়ের মর্যাদা’ এবং অন্যটির নাম ‘জন্ম’।

২০০৬ সালে শাবনূর-শাকিব খান জুটির দুইটি সিনেমা মুক্তি পায়। এই দুইটি সিনেমা ‘রঙ্গিন রসের বাইদানী’ এবং ‘ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া’। 

২০০৭ সালে শাবনূর-শাকিব জুটির সবচেয়ে বেশি সিনেমা মুক্তি পেলেও একটি ব্যতীত বাকি সিনেমাগুলো আশানুরূপ ব্যবসা করতে পারেনি। এ বছর এই জুটির পাঁচটি সিনেমা মুক্তি পায়। সেই পাঁচটি সিনেমার নাম ‘কপাল’, ‘কঠিন প্রেম’, ‘টিপ টিপ বৃষ্টি’, ‘ভালোবাসার দুশমন’ এবং ‘আমার প্রাণের স্বামী’। এরমধ্যে শুধু ‘আমার প্রাণের স্বামী’ হয় সুপারহিট।

২০০৮ সালে শাকিব-শাবনূর জুটি একের পর এক হিট সিনেমা উপহার দেয়। ২০০৮ সালে এই জুটির তিনটি সিনেমা মুক্তি পায়- ‘এক টাকার বউ’, ‘তোমাকে বউ বানাবো’, ‘সমাধি’। এই তিনটি সিনেমার মধ্যে ‘এক টাকার বউ’ সুপারহিট সিনেমার ক্লাবে নাম লেখায়। 

২০০৯ সালে শাকিব খান ও শাবনূর জুটির দুইটি সিনেমা মুক্তি পায়। একটি সিনেমার নাম ‘স্বামী স্ত্রীর ওয়াদা’, অন্যটির নাম ‘বলবো কথা বাসর ঘরে’। এরপর এই জুটিকে একসাথে আর কোনো সিনেমায় দেখা যায়নি।

শাবনূরের সাথে সালমান শাহ ও রিয়াজের মতো শাকিব খানেরও জুটি গড়ে উঠেছিলো। ঢাকাই সিনেমায় এই জুটির রসায়নে মুগ্ধ হয়েছে কোটি দর্শক।

 

একাত্তর/জো
নববধূ সাজে নিজের বিয়ের স্মৃতি রোমন্থন করলেন চিত্র নায়িকা শবনম বুবলি। বিয়ের দিন বুবলির সাজে মুগ্ধ ছিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। ভাসিয়েছিলেন প্রশংসায়।
বাংলা সিনেমার প্রিয় মুখ, জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী আজ পা দিলেন জীবনের ৫২তম বছরে। দুই দশকেরও বেশি সময় ধরে দর্শকের হৃদয়ে রাজত্ব করছেন এই নায়িকা। চিরচেনা হাসি, মায়াবী চোখ আর পর্দায় সাবলীল...
অবকাশ যাপনের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান এবং শবনম বুবলী। এর আগে জানা গিয়েছিলো যে এই তারকা জুটি তাদের ছেলেকে নিয়ে আমেরিকা ভ্রমণে যাবেন। এখন তাদের যুক্তরাষ্ট্রে ঘুরে...
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলি প্রথমবার নাম লেখালেন মিউজিক ভিডিওতে। ময়না শিরোনামের গানচিত্রে বুবলীর বিপরীতে রয়েছেন ব্যাচেলর পয়েন্টখ্যাত শরাফ আহমেদ জীবন।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর