চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৭:৩২ পিএম

টালিউডের জগত থেকে আরও এক তারকার মৃত্যু, সেখান এখন শোকের ছায়া। দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রবীণ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৮ বছর। দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন তিনি। বার্ধক্যজনিত নানা অসুখও ছিলো সঙ্গী।

শেষবার তাঁকে দেখা গিয়েছিলো জনপ্রিয় ধারাবাহিক গীতা এলএলবি-তে। অসুস্থতা সত্ত্বেও নিয়মিত শুটিংয়ে যেতেন, কাজ করতে ভালোবাসতেন। মাসে প্রায় ২০ হাজার টাকা ওষুধের পেছনে খরচ হত, ইনজেকশনের জন্য লাগত সাড়ে চার হাজার টাকা। তবুও প্রতিদিন দমদম থেকে সোনারপুরে যেতেন শুটিং করতে।

মৃত্যুর সময় তিনি বাড়িতেই ছিলেন, সঙ্গে ছিলেন পরিচারিকা। তার মেয়ে আসার জন্য মরদেহ বাড়িতেই রাখা হয়েছে। মৃত্যুর খবর জানানো হয়েছে আর্টিস্ট ফোরামকে।

টেলিপাড়ায় শোকের আবহ। অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় বহুবার তার অসুস্থতার কথা প্রকাশ্যে তুলেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আর্থিক সাহায্যের আবেদন করেছিলেন তিনি। পরিচালক স্নেহাশিস চক্রবর্তীও একসময় সহায়তা করেছিলেন।

বাসন্তী চট্টোপাধ্যায় ঠগিনী, আমি সে ও সখাসহ বহু সিনেমায় উল্লেখযোগ্য অভিনয় করেছেন। তাঁর চলে যাওয়া বাংলা বিনোদন জগতে এক বড় শূন্যতা তৈরি করলো।

একাত্তর/এসি
তামিল সুপারস্টার থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন আর রাজনীতি এখন একই সুতোয় গাঁথা। তিরুনেলভেলি’র জনসভায় বিজয়ের সাম্প্রতিক এক মন্তব্য দক্ষিণ ভারতের রাজনীতি ও বিনোদন দুনিয়ায়...
জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এবার আইনি মোড় নিল। গত সপ্তাহে ওড়িশার তালসারি সৈকতে শ্যুটিং চলাকালীন ডুবে গিয়ে অভিনেতার মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী, অভিনেত্রী...
পর্দার গ্ল্যামার আর কড়া লাইট-ক্যামেরা-অ্যাকশনের ব্যস্ততার মাঝেও নিজের দীর্ঘদিনের এক প্রতিশ্রুতি রক্ষা করলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা। দীর্ঘ ছয় বছরের কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের পর তিনি এখন...
বিচ্ছেদের বেদনাকে পেছনে ফেলে আবার জুটি বাধলেন দেব ও শুভশ্রী। প্রায় ১০ বছর পরে এই জুঁটির অভিনীত ‘ধূমকেতু’ মুক্তি পাচ্ছে। ১৪ই আগস্ট দীর্ঘ অপেক্ষার অবসান। ‘বুক মাই শো’ অ্যাপ অনুযায়ী শেষ ২৪ ঘণ্টায়...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর