জুলিয়া রবার্টস অভিনীত সেরা সাত চলচ্চিত্র

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০১:২৬ পিএম

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জুলিয়া রবার্টসের ৫৬তম জন্মদিন শনিবার। ১৯৯০ সালে রোমান্টিক কমেডি চলচ্চিত্র ‘প্রিটি ওম্যান’ -এ অভিনয়ের মাধ্যমে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। ‘এরিন ব্রোকোভিচ’ চলচ্চিত্রে অভিনয় করে ২০০১ সালে জুলিয়া রবার্টস সেরা অভিনেত্রীর শাখায় অস্কার পান। জন্মদিনে থাকছে তার অভিনীত সেরা সাত চলচ্চিত্রের তথ্য।

প্রীটি ওমেন: ১৯৯০ সালে মুক্তি পায় প্রীটি ওমেন সিনেমাটি, নাম ভূমিকায় অভিনয় করেছিলেন জুলিয়া রবার্টস। গ্যারি মার্শাল পরিচালিত ব্যবসাসফল এই সিনেমায় রিচার্ড গেয়ার ও জুলিয়া রবার্টস পাল্লা দিয়ে ভালো অভিনয় করেছেন।

নটিং হিল: নটিং হিল সিনেমায় রোনান কিটিংএর গাওয়া ‘হোয়েন ইউ সে নাথিং এট অল’ গানটি গোটা সিনেমাটিকে আলাদা মাত্রা এনে দেয়। রজার মিশেল পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় ১৯৯৯ সালে।

মাই বেস্ট ফ্রেন্ড ওয়েডিং: ‘মাই বেস্ট ফ্রেন্ড ওয়েডিং’ সিনেমায় জুলিয়া রবাটর্স রাগ, হতাশা, হিংসা, অসহায়তা, বন্ধুত্ব ফুটিয়ে তুলেছেন সুনিপুণ অভিনয়শৈলীর মাধ্যমে। সিনেমাটি মুক্তি পায় ১৯৯৭ সালে।

আমেরিকার্স সুইটহার্টস: ২০০১ সালে মুক্তি পাওয়া মার্কিন রোমান্টিক কমেডি সিনেমা ‘আমেরিকার সুইটহার্টস’ সিনেমাটিও সুপারহিট হয়েছিলো। সিনেমাটি পরিচালনা করেছিলেন জো রথ।

ইট প্রে লাভ: ২০০ মিলিয়ন আয় করে ব্লকবাস্টার হিটের খাতায় নাম লেখায় জুলিয়া রবার্টস অভিনীত সিনেমা ‘ইট প্রে লাভ’। সিনেমাটি মুক্তি পায় ২০১০ সালে। 

স্লিপিং উইথ দ্যা এনিমি: জুলিয়া রবার্টস অভিনীত আরেকটি উল্লেখযোগ্য সিনেমা ‘স্লিপিং উইথ দ্য এনিমি’। মার্কিন সাইকোলজ্যিকাল থ্রিলার এই সিনেমাটি পরিচালনা করেছেন জোসেফ রুবেন।

এরিন ব্রকোভিচ: মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের বৈদ্যুতিক শক্তির বৃহৎ কোম্পানি প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানির বিরুদ্ধে এরিন ব্রকোভিচের আইনি লড়াইয়ের সত্য কাহিনীর উপর ভিত্তি করে সিনেমাটি তৈরি করা হয়েছে। ব্রকোভিচ চরিত্রে অভিনয় করেছেন জুলিয়া রবার্টস। ২০০০ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি জুলিয়া রবাটর্সে অস্কার এনে দিয়েছিলো সেরা অভিনেত্রী শাখায়।

একাত্তর/আরএ
অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর