অভিনেত্রী এমা ওয়াটসনকে গাড়ি চালানোয় নিষেধাজ্ঞা

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০৭:৪০ পিএম

দ্রুত গতিতে গাড়ি চালানোর অভিযোগে ধরা পড়ার পর হ্যারি পটার খ্যাত অভিনেত্রী এমা ওয়াটসনকে ছয় মাসের জন্য গাড়ি চালানো থেকে নিষিদ্ধ করা হয়েছে। খবর বিবিসি। 

হ্যারি পটার সিক্যুয়ালে ‘হারমায়োনি গ্রেঞ্জার’ চরিত্রে অভিনয় করা ওয়াটসন গত বছরের ৩১ জুলাই সন্ধ্যায় অক্সফোর্ডের সড়কে প্রতি ঘণ্টায় ৩০ মাইল বেগে গাড়ি চালিয়েছিলেন।

আদালত জানিয়েছে, দ্রুতগতিতে গাড়ি চালানোর ঘটনাটি ঘটার আগেই ওয়াটসনের লাইসেন্সে ৯টি পয়েন্ট ছিল; অর্থাৎ এর আগেও ৯ বার তিনি ট্রাফিন লঙ্ঘন করেছিলেন। 

বুধবার হাই ওয়াইকম্ব ম্যাজিস্ট্রেট আদালত, ৩৫ বছর বয়সী এই অভিনেত্রীকে শুধু ছয় মাসের জন্য গাড়ি চালানো থেকে বিরত রাখাই নয়, পাশাপাশি ১,০৪৪ পাউন্ড জরিমানাও করেছে। 

তিনি পাঁচ মিনিটের শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন না। অভিনেত্রী ২০২৩ সাল থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সৃজনশীল লেখালেখিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছেন।

২০০১ সালে শিশুশিল্পী ড্যানিয়েল র‌্যাডক্লিফ এবং রুপার্ট গ্রিন্টের সাথে হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন মুক্তির পর এমা ওয়াটসন দুনিয়াজুড়ে খ্যাতি অর্জন করেন।

তিনি মোট আটটি পটার ছবিতে অভিনয় করেছেন, যার মধ্যে শেষটি ২০১১ সালে মুক্তি পায়। এরপর তিনি বিউটি অ্যান্ড দ্য বিস্ট, দ্য ব্লিং রিং এবং দ্য পারকস অফ বিয়িং আ ওয়ালফ্লাওয়ার সিনেমায় অভিনয় করেন।

ওয়াটসনের শেষ চলচ্চিত্র ভূমিকা ছিল ২০১৯ সালে গ্রেটা গারউইগ পরিচালিত লিটল উইমেনের রিমেকে। তিনি ২০২৩ সালে তার ভাইয়ের সাথে তার নিজস্ব টেকসই জিন ব্র্যান্ড চালু করেছিলেন।

কাকতালীয় হলেও আলাদা এক ঘটনায় হ্যারি পটারের আরেক অভিনেত্রী জো ওয়ানামেকারকে একই দিনে এবং একই আদালতে দ্রুতগতিতে গাড়ি চালানোর জন্য জরিমানা করা হয়েছে।

হ্যারি পটারে ম্যাডাম হুচের চরিত্রে অভিনয় করা ওয়ানামেকারকে ৭ আগস্ট ২০২৪ তারিখে বার্কশায়ারের নিউবারিতে একটি সড়কে দ্রুতগতিতে গাড়ি চালানোর সময় ধরা পড়েন।

আদালত জানিয়েছে, ৭৬ বছর বয়সী এই অভিনেত্রী প্রতি ঘণ্টায় ৪০ মাইল গতিসীমার অতিক্রম করে প্রতি ঘন্টায় ৪৬ মাইল গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তাকেও ওয়াটসনের মতো একই ধরনের সাজা দেয়া হয়েছে।

ওয়ানামেকারের আইনজীবী ডানকান জোন্স বলেছেন, তিনি জরিমানা মেনে নিয়েছেন। ওয়াটসনের মতো, দ্রুতগতির ঘটনা ঘটার আগে ওয়ানামেকারের লাইসেন্সেও ৯টি পয়েন্ট ছিল।

জেলা বিচারক অরবিন্দ শর্মা সাজা ঘোষণা করে উভয় তারকার অভিনেত্রী লাইসেন্সে আরও তিনটি পয়েন্ট যোগ করার আদেশ দিয়েছেন, যার অর্থ উভয়কেই ছয় মাসের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।

একাত্তর/এসি
কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা...
অভিনেত্রী হেইডেন পেনেটিয়ার মৃত্যুর পর গ্লামার জগতের সঙ্গে মাদকাসক্তের বিষাক্ত সম্পর্কের বিষয়টি আবারও লাইম লাইটে। ক্রমেই বেরিয়ে হলিউডের ঝলমলে আলো ও আড়ালের সব অন্ধকার। মাত্র ১৬ বছর বয়সে যখন জনপ্রিয়...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুপ্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর দ্বিতীয় ট্রেলার উন্মোচন করেছে মার্ভেল স্টুডিও। ডিজনির জনপ্রিয় 'D23' ফ্যান কনভেনশনে প্রকাশিত দুই মিনিটের এই ঝলকটিতে...
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর