আমাজনের নতুন তথ্যচিত্রে মেলানিয়ার অন্দরের গল্প

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ পিএম

পর্দার আড়ালে থাকতেই পছন্দ করেন তিনি। কিন্তু এবার নিজের জীবনের গল্প নিয়ে রূপালি পর্দার কেন্দ্রবিন্দুতে আসছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ৩০ জানুয়ারি আমাজন প্রাইমে মুক্তি পেতে যাচ্ছে তার জীবনীর ওপর ভিত্তি করে নির্মিত ডকুমেন্টারি ‘মেলানিয়া’। 

সম্প্রতি প্রকাশিত ট্রেলারটিতে দেখা গেছে এক আত্মবিশ্বাসী মেলানিয়াকে, যেখানে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতায় ফেরাকে তিনি বর্ণনা করেছেন মাত্র চারটি শব্দে- ‘হেয়ার উই গো এগেইন’। 

এই ডকুমেন্টারির লাইসেন্সিং চুক্তির জন্য আমাজন প্রায় ৪০ মিলিয়ন ডলার ব্যয় করেছে বলে জানা গেছে। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, মেলানিয়া নিজে এই প্রজেক্টের এক্সিকিউটিভ প্রোডিউসার এবং চুক্তির প্রায় ৭০ শতাংশ অর্থ সরাসরি তার পকেটে যাবে। 

এই বিশাল অঙ্কের আয় নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। আমাজন দাবি করেছে, এই তথ্যচিত্রে মেলানিয়ার জীবনের এমন কিছু মুহূর্ত দেখানো হবে যা আগে কখনো দেখা যায়নি। ২০ জানুয়ারি অভিষেকের আগের ২০ দিনের প্রস্তুতি, ট্রানজিশন প্ল্যানিং এবং হোয়াইট হাউসের রুদ্ধদ্বার বৈঠকের দৃশ্য এতে স্থান পেয়েছে।

ট্রেলারে ট্রাম্প-মেলানিয়া দম্পতির মধ্যকার এক মজার কথোপকথন উঠে এসেছে। এক দৃশ্যে মেলানিয়া ফোন করে ট্রাম্পকে অভিনন্দন জানালে ট্রাম্প জিজ্ঞেস করেন, তুমি কি ভাষণটি দেখেছো? উত্তরে মেলানিয়া নির্লিপ্তভাবে বলেন, না... আমি খবরে দেখে নেব।

ডকুমেন্টারিটি পরিচালনা করেছেন ব্রেট র‍্যাটনার। ২০১৭ সালে যৌন হেনস্থার অভিযোগ ওঠার পর এটিই তার প্রথম বড় কোনো কাজ। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।

ট্রেলারে দেখা যায়, মেলানিয়া তার স্বামীর বক্তৃতার ভাষা ঠিক করে দিচ্ছেন। ট্রাম্প যখন নিজেকে ‘শান্তিদূত’  হিসেবে দাবি করার মহড়া দিচ্ছিলেন, মেলানিয়া তাকে সংশোধন করে যোগ করেন, ‘শান্তিপ্রণেতা এবং ঐক্য আনয়নকারী’ । ট্রেলারে একদিকে যেমন রাজকীয় আভিজাত্য ফুটে উঠেছে, অন্যদিকে কিছু মুহূর্ত বেশ সচেতনভাবেই সাধারণ ও কিছুটা অস্বস্তিকর হিসেবে তুলে ধরা হয়েছে।

৩০ জানুয়ারি বিশ্বের বিভিন্ন প্রেক্ষাগৃহে ডকুমেন্টারিটি মুক্তি পাবে। এরপর এটি আমাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং করা হবে এবং এর সাথে তিন পর্বের একটি বিশেষ সিরিজও থাকবে।

একাত্তর/এসি
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর