‘ডুমসডে’র চূড়ান্ত ট্রেলারে একের পর এক চমক!

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম

হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র চূড়ান্ত ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলারে পুরোনো এক্স-মেন তারকাদের ফিরে আসার পাশাপাশি জনপ্রিয় অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়রকে প্রধান খলনায়ক ‘ভিক্টর ভন ডুম’ হিসেবে দেখা গেছে।

ট্রেলারের ফুটেজ থেকে সিনেমাটির গল্প ও চরিত্রগুলো সম্পর্কে বেশ কিছু চমকপ্রদ ও কৌতুহলউদ্দীপক তথ্য সামনে এসেছে । ট্রেলারে দেখা যায়, ‘আর্থ-২৮২’ মহাবিশ্বে স্টিভ রজার্স ও পেগি কার্টারের একটি পুত্রসন্তান রয়েছে। সেই সন্তানের চরিত্রে অভিনয় করছেন ওয়েসলি হলোওয়ে।

এবারের অ্যাভেঞ্জার্স সিনেমায় পুরোনো এক্স-মেন সিরিজের বেশ কয়েকজন আলোচিত অভিনয়শিল্পী ফিরছেন। তাদের মধ্যে জেমস মার্সডেনকে সাইক্লপস চরিত্রে এবং প্যাট্রিক স্টুয়ার্টকে দেখা যাবে প্রফেসর চার্লস জেভিয়া্রের চরিত্রে। এ ছাড়া রেবেকা রোমিন , ইয়ান ম্যাককেলান এবং অ্যালান কামিংও এক্স-মেন দলের সদস্য হিসেবে ফিরছেন।

সিনেমাটির সবচেয়ে বড় চমক হিসেবে দেখা যাবে  রবার্ট ডাউনি জুনিয়রকে, মুখোশধারী খলনায়ক ভিক্টর ভন ডুমের ভূমিকায়। পাশাপাশি সিনেমাটিতে যুক্ত হচ্ছেন ‘ফ্যান্টাস্টিক ফোর’-এর অভিনয়শিল্পীরাও। এর মধ্যে রিড রিচার্ডস চরিত্রে দেখা যাবে পেদ্রো পাস্কালকে এবং স্যু স্টর্ম চরিত্রে  ভ্যানেসা কার্বিকে ।

‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ পরিচালনা করছেন অ্যান্থনি ও জো রুসো। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন স্টিফেন ম্যাকফিলি। 

 

একাত্তর/কেএম
দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার পরিণয়ে গড়াল। সঙ্গীতশিল্পী ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করেছেন মার্কিন পপ তারকা মাইলি সাইরাস। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ব্যক্তিগত...
হলিউড নির্মাতা ক্রিস্টোফার নোলান জানিয়েছেন, তাঁর আলোচিত সিনেমা ‘দ্য ওডিসি’-র সম্পাদনায় বাদ পড়া কোনো দৃশ্য কখনোই প্রকাশ করা হবে না। গত ২০ নভেম্বর আন্তর্জাতিক বিনোদন গণমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদনে...
দীর্ঘ প্রতীক্ষা আর রুদ্ধশ্বাস সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এল নতুন ‘জেমস বন্ড’-এর পরিচয়। হলিউডের জনপ্রিয় অভিনেতা ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি হিসেবে বিখ্যাত এই ব্রিটিশ গুপ্তচর...
কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা...
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি এবং অন্যান্য রাজস্ব ও ফি এখন থেকে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের যেকোনো শাখার মাধ্যমে জমা দেওয়া যাবে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর জেনোসাইড বা গোষ্ঠী নিধন চালানোর দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর দেশটির সামরিক বাহিনীর শীর্ষ পাঁচ কর্মকর্তার ওপর...
শিক্ষায় বাজেট সংকট নেই বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষাক্ষেত্রে অপচয় রোধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর