দীর্ঘ বিরতির পর মঞ্চে কুমার বিশ্বজিৎ

আপডেট : ১২ মে ২০২৪, ০৯:৫০ পিএম

জনপ্রিয় সংগীত শিল্পী কুমার বিশ্বজিতের জীবনের রুটিনটা ছিল সংগীতময়। আজ এই মঞ্চ তো কাল আরেক মঞ্চ, দেশের গণ্ডি পেরিয়ে ছিলো তার সংগীত সফর। হঠাৎ তার প্রাণপ্রিয় পুত্রের দুর্ঘটনায় সব এলোমেলো হয়ে যায়। অবশেষে প্রায় দেড় বছর পর গত বৃহস্পতিবার একটি বেসরকারি ব্যাংকের আয়োজনে মঞ্চে ফিরলেন এই শিল্পী।

দীর্ঘ এই বিরতির পর স্টেজ শোতে ফিরলেও মন খুবই বিষণ্ন ছিলো কুমার বিশ্বজিতের। শো শেষে গণমাধ্যমকে তিনি বলেন, নিজের মন নিয়ন্ত্রণ করে কোনোভাবে এই শো করা। মাঝেমধ্যে মনে হয়, ভালো থাকার বৃথা চেষ্টা। নিবিড়ের দুর্ঘটনার পর আমার কাছে এখন পুরো পৃথিবী বিবর্ণ মনে হয়। বিবর্ণ এই পৃথিবীতে কোনো কিছুই ভালো লাগে না। তাই দেশে আসার সঙ্গে সঙ্গে কয়েকটা শো ক্যানসেল করেছি। মনে থেকে কোনোভাবে সায় দিচ্ছিলো না।

তিনি বলেন, আমার কাছে এখন শিল্পীর চেয়ে বাবার অস্তিত্বটা বারবার ভেসে ওঠে। আমি যখন মঞ্চে গাইছিলাম, অবচেতন মনে নিবিড়ের মুখটা ভেসে উঠছিল। স্টেজে থাকলে অনেক সময় সবকিছু ভুলে যেতে হয়। কিন্তু বাবা–সন্তানের অস্তিত্বটা এতো গাঢ় যে প্রতি পদে পদে অনুভব করেছি।

একমাত্র সন্তান কুমার নিবিড়ের দুর্ঘটনায় কুমার বিশ্বজিতের কোনো কিছুই আর পরিকল্পনার মধ্যে নেই। মঞ্চের কোনো আয়োজনে দেখা যায়নি তাকে। কানাডায় ঘটে যাওয়া সেই দুর্ঘটনায় ছেলে নিবিড় মারাত্মক আহত হন।

হাসপাতালে জীবন–মৃত্যুর সঙ্গে লড়তে থাকা একমাত্র সন্তানের পাশে থাকতে ১৪ মাস ধরে স্ত্রীসহ কানাডাই যেন তার ঘরবাড়ি। গত ১৮ এপ্রিল কয়েক সপ্তাহের জন্য ঢাকায় এসেছেন তিনি। এবার এসে তার মঞ্চের বিরতি ভেঙেছে।

ছেলের সর্বশেষ শারীরিক অবস্থা প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বললেন, শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। কিন্তু কবে যে পুরোপুরি সুস্থ হবে, তা বলা মুশকিল। এখনো হাসপাতালে থাকতে হচ্ছে।

এনএন/কেএসএইচ
সংগীত জগতের উজ্জ্বলতম নক্ষত্র, কান্ট্রি মিউজিকের কিংবদন্তি রানি এবং মানবতাবাদী অনুকরণীয় ব্যক্তিত্ব ডলি পার্টন আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের...
বিশ্বসংগীতের পপ-কুইন টেইলর সুইফট এবং আমেরিকান ফুটবল (এনএফএল) তারকা ট্র্যাভিস কেলসির সেই বহুল আলোচিত ‘সিক্রেট ওয়েডিং’ নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং বর! দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কেলসি...
চারদিন আগে ২১ জুন ছিলো বিশ্বসংগীত দিবস। আর সংগীত নিয়েই সোমবার ফেসবুকে মন খারাপ করা পোস্টের শুরুতে সংগীতশিল্পী ফাহমিদা নবী বলেছেন, তবে কি সংগীত দিবস ব্যর্থ, আমাদের অস্থির মানসিকতার করাঘাতে?
বলিউড প্লেব্যাক গায়িকা সুনিধি চৌহান সম্প্রতি একটি উদ্ভট ঘটনার সাক্ষী হয়েছেন। সুনিধি মঞ্চে গান গাইবার সময় অজ্ঞাত এক ব্যক্তি তার দিকে একটি পানির বোতল ছুড়ে মারে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর