উপকূলে আঘাতের আগেই দুর্বল ঘূর্ণিঝড় ‘আকভান’

বৃষ্টি ঝরাবে আরও দুই দিন

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১২:০৮ পিএম

টানা কয়েক দিন বঙ্গোপসাগরে অবস্থান করে শক্তি সঞ্চয় করে ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ পরিণত হয়েছিল ‘আকভান’। ঘণ্টায় ১১৭ কিলোমিটার গতিবেগে উপকূলের দিকে ধেয়ে এলেও শুক্রবার ভারতের অন্ধ্র-ওডিশা উপকূলে আঘাতের আগেই বৃষ্টি ঝরাতে ঝরাতে দুর্বল হয়ে পড়েছে এটি।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, প্রবল ঘূর্ণিঝড় আকভান এখন দুর্বল অবস্থায় উপকূলে আঘাত হানতে শুরু করেছে।

ওডিশার ভুবনেশ্বর আবহাওয়া কেন্দ্রের তথ্যমতে, ঘূর্ণিঝড় আকভানের উপকূলে আছড়ে পড়ার এই প্রক্রিয়াটি দীর্ঘ সময় ধরে চলবে, যা সাত থেকে আট ঘণ্টা পর্যন্ত গড়াতে পারে। অন্যদিকে আইএমডি জানিয়েছে, দুর্বল হয়ে পড়লেও ঝড়টি উপকূল অতিক্রম করার সময় ঘণ্টায় সর্বোচ্চ ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগের বাতাস বয়ে যেতে পারে, যা দমকা হাওয়ার আকারে ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের ওডিশা, অন্ধ্র প্রদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে—১২৩ মিলিমিটার। একই সময়ে রাজধানী ঢাকায় ১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে যেভাবে বৃষ্টিপাত হচ্ছে, তাতে আপাতত জলাবদ্ধতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার দুপুরের মধ্যে ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া ঘূর্ণিঝড় আকভানের কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ থাকায় উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর ফলে দেশের সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, ঘূর্ণিঝড় ইতিমধ্যে উপকূল ও ওডিশা অতিক্রম করেছে এবং ধীরে ধীরে আরও দুর্বল হয়ে পড়বে। এর প্রভাবে শুক্র ও শনিবার বাংলাদেশে বৃষ্টি থাকতে পারে; বিশেষ করে খুলনা, বরিশাল ও রংপুরে আজও ভারী বৃষ্টিপাত হবে। পরশু দিন অর্থাৎ রোববার থেকে বৃষ্টির মাত্রা কমে আসবে।

ঘূর্ণিঝড়ের পর শীতের পূর্বাভাস নিয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, এখনই ঠান্ডা পড়বে না। আগামী ২ থেকে ৩ দিন পর থেকে তাপমাত্রা বাড়বে। এলনিনোর প্রভাবে এ বছর ডিসেম্বরে স্বাভাবিক শীতের চেয়েও তাপমাত্রা বেশি থাকবে এবং ডিসেম্বরের মাঝামাঝির আগে খুব একটা ঠান্ডা পাওয়া যাবে না। তবে বাতাসে দূষণের কারণে কুয়াশা থাকবে এবং দিনের রোদ কম থাকায় ডিসেম্বরের শেষ সপ্তাহে তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে।

একাত্তর/এআরএস
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বেশিরভাগ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের...
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হয়েছে। সোমবার, রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ৭ নম্বর বিশেষ...
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আরও ঘনীভূত হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে চলেছে। এর প্রভাবে ভারতের তামিলনাড়ুর রাজধানী চেন্নাইসহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ভারী বর্ষণ...
মাত্র দুদিন আগে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানা অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপের রূপ নিয়ে ছত্তিশগড় ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। অর্ণবের প্রভাবে গতকাল...
ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনির নির্দেশ পাওয় মাত্রই কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই ইউরোপে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর সক্ষমতা ইরানের রয়েছে...
অধ্যবসায়, ধৈর্য আর অদম্য সাধনার এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়েছে চাঁদপুরের দুই কোমলমতি শিক্ষার্থী। কচি বয়সেই পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে তারা। মাত্র ৯ মাস ১০ দিন এবং ১৪...
আহত পশুর মতো আচরণ করছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর থেকেই ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিরোধীদের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়ে...
ক্রিমিয়া সেতুতে ইউক্রেনীয় হামলার কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দেয়ার পরদিনই ইউক্রেনজুড়ে যুদ্ধের অন্যতম ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার, চালানো এই ব্যাপক আকাশপথে হামলায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর