বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করলেন না জয়সোয়াল

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম

বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থেকেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভ-সহিংসতা এবং এ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের প্রেক্ষাপটে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তাঁর কিছু বলার নেই। শুক্রবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তবে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে উল্লেখ করেন রণধীর জয়সোয়াল। তিনি বলেন, ভারত সব সময়ই বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করে এসেছে।

দুই দেশের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ এই সম্পর্কের মূল ভিত্তি হিসেবে কাজ করছে বলেও তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির ঘোষণা ঘিরে গোপালগঞ্জসহ দেশের নানা জেলায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের মতো নাশকতা দেখা দেয়।

এর প্রেক্ষিতে বৃহস্পতিবার লালমনিরহাটে এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের মানুষ আর গুম-খুন, আগুন ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরতে চায় না। নাম উল্লেখ না করে তিনি বলেন, সীমান্তের ওপারে পালিয়ে যাওয়া ওই পক্ষ তাদের প্রভুদের খুশি করতে দেশের মানুষের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।

নয়াদিল্লির ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রধানমন্ত্রীর এই মন্তব্য তুলে ধরে ভারত সরকারের মনোভাব জানতে চাইলে রণধীর জয়সোয়াল বলেন, আপনি সে দেশের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্তব্যের প্রসঙ্গ তুলেছিলেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমার কিছু বলার নেই। এ ছাড়া শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে নতুন কোনো অগ্রগতি আছে কি না জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে তেমন কিছু তাঁর জানা নেই।

ব্রিফিংয়ে আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গার পানিচুক্তির ভবিষ্যৎ নিয়েও একাধিক প্রশ্ন ওঠে। চুক্তি নবায়ন না করার দাবি, ঢাকায় যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠকের পরিধি এবং দুই দেশের প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে নিচুপর্যায়ের কর্মকর্তাদের সম্মতিতে চুক্তি নবায়ন সম্ভব কি না, এমন নানা প্রশ্নের বিশদ জবাব না দিয়ে জয়সোয়াল বলেন, গঙ্গাসহ দুই দেশের মধ্যে প্রবাহিত সব অভিন্ন নদীর পানিসম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার জেআরসির এবং সেটিই প্রতিষ্ঠিত কাঠামোগত ব্যবস্থা।

পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্কের আগ্রহের কথা আবারও তুলে ধরে তিনি জানান, ঢাকায় অনুষ্ঠিতব্য জেআরসির বৈঠকটির চরিত্র কী, তা তাঁর জানা নেই।

তথ্যসূত্র: পিটিআই

একাত্তর/এআরএস
ভোটার তালিকা সংশোধনের নামে ভারতজুড়ে কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়ার প্রক্রিয়ায় ধর্মীয় সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিমদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের...
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের নতুন এক প্রতিবেদনে ২০৭০ সাল নাগাদ ভারতের ধর্মীয় জনসংখ্যার অনুপাতে পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দশকে শতাংশের...
জুলাই মাসের ১৯ তারিখ। মুম্বাইয়ের নিজের বাসা থেকে ছোট ছেলেকে টকয়েক মিনিটের মধ্যেই ফিরছিট বলে সবজি কিনতে বেরিয়েছিলেন ৩৮ বছর বয়সী শাহিদা ফকির। কিন্তু সেই কয়েক মিনিট আর শেষ হলো না। তিন মাসেরও বেশি সময়...
রাজনীতির ময়দানে তাঁরা একে অপরের ঘোর প্রতিদ্বন্দ্বী। কিন্তু বেঙ্গালুরু মেট্রোর সদ্য উদ্বোধন হওয়া 'পিংক লাইনে' সফরের সময় সেই চিরচেনা রাজনৈতিক তিক্ততা ছাপিয়ে সামনে এল এক দারুণ মিষ্টি ও হাস্যরসাত্মক...
ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত আগামী বছর পর্যন্ত পিছিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে চলতি মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের...
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। ডান কনুইয়ের চোটের কারণে শুধু টেস্ট নয়, আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারবেন না তিনি। চিকিৎসা...
বর্তমান বিশ্বরাজনীতি এক গভীর সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে বিশ্বব্যবস্থা গড়ে উঠেছিল, তা আজ এক নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে। এই চ্যালেঞ্জের মূল...
ভারত সফরে গিয়ে আগ্রার তাজমহল ও দিল্লির নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের পরিকল্পনা করেছিলেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক। তবে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের বাইরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর