পুত্র সন্তানের মা হলেন সামান্থা

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম

প্রথমবারের মতো মা-বাবা হলেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও পরিচালক রাজ নিদিমোরু। এই তারকা দম্পতির কোলজুড়ে এসেছে পুত্রসন্তান; নাম রাখা হয়েছে দেব নিদিমোরু।

শুক্রবার (২০ নভেম্বর) ইনস্টাগ্রামে নবজাতকের ছোট্ট হাতের একটি ছবি পোস্ট করে সুখবরটি জানান সামান্থা। সন্তানের জন্মতারিখ উল্লেখ করে ক্যাপশনে তিনি লেখেন, ‘আমাদের সুন্দর পুত্রসন্তান দেব নিদিমোরু। আমাদের হৃদয় এর চেয়ে বেশি আনন্দিত কখনো হয়নি।’

সন্তান জন্মের কয়েক দিন আগে পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়ে বাড়িতে পূজার আয়োজন করেছিলেন এই দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই আয়োজনের কিছু মুহূর্তও ভাগ করে নেন সামান্থা। এর আগে চলতি বছরের জুনে তেলুগু সিনেমা ‘মা ইনতি বাঙ্গারাম’-এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে প্রথম মাতৃত্বের খবর জানান তিনি। সে সময় সিনেমার কাজ শেষ করে কিছুদিনের বিরতি নেওয়ার পরিকল্পনার কথাও বলেছিলেন অভিনেত্রী।

২০২৫ সালের ১ ডিসেম্বর কোয়েম্বাটুরের ইশা ফাউন্ডেশনে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন সামান্থা ও রাজ। এর আগে ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ও ‘সিটাডেল: হানি বানি’ ওয়েব সিরিজ এবং ‘মা ইনতি বাঙ্গারাম’ সিনেমায় একসঙ্গে কাজ করেন তারা।

একাত্তর/কেএম
দীর্ঘ জল্পনা-কল্পনা ও সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চার পর পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় সুপারস্টার সামান্থা রুথ প্রভু।
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে আইনি বিয়ে সেরেছিলেন কাঞ্চন-শ্রীময়ী। পরকীয়ার অভিযোগ, বয়সের ফারাক নিয়ে প্রচুর সমালোচনার মুখে পড়তে হয়েছে এই দম্পতিকে। তবে তাদের ভালোবাসার সামনে কোনো কিছুই বাধা হয়ে...
ভারতের দক্ষিণের সুপারডুপা হিট ‘পুষ্পা’ ছবির আইটেম গান ‘উ আনটাভা’ এতোটাই বেশি বাজার কাঁপাচ্ছে যা কখনও কল্পনা করতে পারেননি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। শুধু সিনেমা হলেই নয়, সামাজিক মাধ্যমে...
সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীকে দোষী সাব্যস্ত করে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের দেওয়া ঐতিহাসিক রায়কে ‘অন্যায্য’ বলে দাবি...
উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্স। আজ শুক্রবারের ড্র নির্ধারণ করে দিয়েছে শেষ আটের এই হাইভোল্টেজ লড়াই। ফলে শিরোপার অন্যতম দুই দাবিদারের যেকোনো...
বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থেকেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের...
ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত আগামী বছর পর্যন্ত পিছিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে চলতি মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর