ডিম সরবারহের বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয় দেখে না: বাণিজ্যমন্ত্রী

আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১০:১৩ পিএম

ডলারের দাম ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে ২৬টি নিত্য পণ্যের মধ্যে ২৫টিরই দাম বেড়েছে। সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। মুরগী ও ডিমের দামে এখন চলছে অরাজকতা।

অভিযোগ রয়েছে, সঠিকভাবে বাজারে তদারকিও হচ্ছে না।

সার্বিক বিষয় নিয়ে রোববার (১৫ আগস্ট) একাত্তর টেলিভিশনের ‘সংবাদযোগ’ অনুষ্ঠানে যুক্ত হয়ে কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহবুব হাসান।

সঞ্চালকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তেলের দাম, জ্বালানির দাম বেড়েছে সেটা বুঝতে পারছি। কিন্তু এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগটা নিচ্ছে। যদি, উদাহরণ দিয়ে বলি- চালের দাম হয়তো বাড়তে পারতো কেজিতে ৫০ পয়সা কিন্তু তা বেড়েছে ৩ থেকে ৪ টাকা।

‘এসব ভিন্ন ভিন্ন পণ্য আমাদের বিভিন্ন মন্ত্রণালয় থেকে কন্ট্রোল করে কি দাম হওয়া দরকার। সার্বিকভাবে আমি মনে করি এই পণ্যের দাম নিয়ন্ত্রণের জন্য সবার যৌথভাবে কাজ করা দরকার। কেননা অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে।’

কোন উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিভিন্ন মন্ত্রণায়ের সাথে কথা বলে আমরা একটা উপায় বের করার চেষ্টা করছি।’

যে দাম বেড়েছে তা যৌক্তিকভাবে বাড়েনি বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী। তবে তিনি ডিম মানুষ যে কিনতে পারছে না, তার কারণ হিসেবে শুধুমাত্র ডিমের কারণ বৃদ্ধিকে দায়ী করেন না। বরং তার মতে, সব পণ্যেরই দাম বাড়ায় মানুষের ক্রয় ক্ষমতা কমেছে।

মন্ত্রী বলেন, ‘যদি শুধু ডিমের দামেরই হিসেব করি তবে, যে ৯ টাকায় ডিম কিনতো সে এখন ২০টা না কিনতে পারলেও ১০ থেকে ১৫টা ডিম কিনতে পারতো। তবে, সার্বিকভাবে দাম বাড়ায় মানুষের ওপর চাপ পড়েছে।’

ডিম ও মুরগির দাম বৃদ্ধির এ অবস্থায় খামারীদের রক্ষা করতে সরকারের দ্রুতই উদ্যোগ নেওয়া উচিত কিনা, বা উৎপাদন এবং সরবারহ ঠিক রাখতে করণীয় কি আছে? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে তো এটা বলতে পারবো না। যারা এই সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেখেন তারা বলতে পারবেন।

আরও পড়ুন: অনুমোদন ছাড়াই ধনাঢ্য ব্যক্তির স্বার্থে সেতু ভাঙলো ঠিকাদার

তিনি বলেন, আমরা সবাই সার্বিক বিষয়গুলো লক্ষ্য করছি। যাদের এটা দেখা দরকার ছিল তারা দেখবেন, আমরাও এটা দেখবো যাতে এ ধরনের সমস্যা আর না হয়।

বাজারে সরকারের নিয়ন্ত্রণ নেই, এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে টিপু মুন্সি বলেন, ‘সাপ্লাই বাড়ানো গেলে সুযোগ নেওয়ার সুবিধা এমনিতেই কমে আসবে। সবার মিলিতভাবে কাজ করতে হবে। যাতে কেউ সুযোগ না নিতে পারে।’

একাত্তর/আরএ

দেশের বাজারে খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়েছে বলে স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে সামগ্রিকভাবে আমদানি করা পণ্যের মজুত...
দেশের বাজারে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১২ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক শেষে...
দেশে চলমান জ্বালানি সঙ্কট মোকাবিলায় প্রতি মাসে ১৫ হাজার টন জ্বালানি তেল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। এরই মধ্যে দুটি জাহাজে করে ৩০ হাজার টন ডিজেল দেশে এসে পৌঁছেছে। 
দেশে ভোজ্যতেল বা জ্বালানি তেল—কোনোটিরই সঙ্কট নেই, বরং পর্যাপ্ত মজুত রয়েছে। এই পরিস্থিতিতে ভোজ্যতেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাজার...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর