বাণিজ্য ও প্রবাসী আয় আনতে ডলারের তিন ধরনের হার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৯ পিএম

বৈদেশিক বাণিজ্য ও প্রবাসী আয় আনতে টাকার বিপরীতে ডলারের তিন ধরনের হার কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) সোনালী ব্যাংকে বৈঠক শেষে এ খবর জানিয়েছেন ব্যাংক ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) প্রেসিডেন্ট সেলিম আর এফ হোসেন এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশনের (বাফেদা) প্রেসিডেন্ট তারিকুল আফজাল।

তারা জানান, রেমিট্যান্সের জন্য প্রতি ডলার ১০৮ টাকা, রপ্তানি বিল নগদায়নে ৯৯ টাকা এবং আমদানি বিলে এ হার ১০৪ টাকার একটু বেশি রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সোমবার থেকে নতুন এই রেট কার্যকর হবে।

তারা বলেন, ডলার বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই উদ্যোগ নেয়া হয়েছে। 

এর আগে গেলো বৃহস্পতিবার ডলার বাজারে অস্থিরতা নিরাসনে করণীয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করে এবিবি ও বাফেদা। বৈঠকে বাজার পর্যালোচনা করে ডলারের দাম ঠিক করার সিদ্ধান্ত হয়। তার আলোকে আজকের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। 

ব্যাংকাররা জানান, এর আগেও ডলারের দাম নির্ধারণ করা হলেও ব্যাংকগুলো তা কার্যকর করেনি। এবার সব ব্যাংকের মতামত নিয়েই রেট ঠিক করা হয়েছে।

আরও পড়ুন: ইয়াবা দিয়ে ফাঁসানো সেই এএসআইসহ তিনজন কারাগারে

তারা আরও বলেন, এই সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যত্যয় হচ্ছে কি না তা আগামী পাঁচ দিন পর্যবেক্ষণ করা হবে। তারপর পরবর্তী বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হবে।


একাত্তর/এসি

চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে ২৬২ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ দশমিক ৩ শতাংশ বেশি।
মার্চে ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। পুরো মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার বা পৌনে ৪ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন তারা। দেশ স্বাধীনের পর এটিই...
পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১ মার্চ সময়ে গতবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ২৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ২২ হাজার ৬৬৮ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর