তিন সপ্তাহের ব্যবধানে আবারও ভরিতে ভালো মানের স্বর্ণের দাম বেড়েছে সর্বোচ্চ ১ হাজার ৪০০ টাকা। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ১ লাখ ১২ হাজার ৪৪০ টাকা, যা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ। এতদিন রেকর্ড সর্বোচ্চ দাম ছিল ১ লাখ ১১ হাজার ৪১ টাকা।
বুধবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে এ নতুন দাম কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ১ লাখ ১২ হাজার ৪৪০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭ হাজার ৩০৮ টাকা, ১৮ ক্যারেটের ৯২ হাজার ২৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ৭৬ হাজার ৬৩২ টাকা।
এর আগে, গত ২৩ ডিসেম্বর স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস, যা ২৪ ডিসেম্বর থেকে কার্যকর হয়।
এদিকে, স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভরি) দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ১ হাজার ২৮৩ টাকা।
বাণিজ্যমেলার তারিখ ঘোষণা