চিনির দাম নতুন করে নির্ধারণ করেছে সরকার। বিশ্ববাজারের সাথে দাম সমন্বয় করে দেশের বাজারে এখন থেকে প্রতি কেজি খোলা চিনি ৭৪ টাকা ও প্যাকেটজাত চিনি ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে মিল মালিকদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের আইআইটি বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামন বলেন, চিনির দাম বেড়ে ৮০ টাকায় উঠেছিল। আমরা কেজিতে ৫ টাকা করে দাম কমিয়েছি। এখন থেকে খোলা বাজারে প্রতিকেজি চিনি ৭৪ টাকা এবং প্যাকেট চিনি ৭৫ টাকার মধ্যে বিক্রি করতে হবে।
আরও পড়ুন: বন্যায় ডুবে যাওয়া স্কুল খোলা নিয়ে অনিশ্চয়তা
বিশ্ব বাজারে দাম বৃদ্ধির প্রেক্ষিতে দেশের বাজারে গত আগস্ট থেকে চিনির দাম বাড়তে শুরু করে। সেসময় কেজিতে দশ থেকে বিশ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পায় প্রতি কেজিতে
চিনি বিপণনকারী কোম্পানি সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, দেশবন্ধু গ্রুপসহ অন্যান্য কয়েকটি কোম্পানির প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।
একাত্তর/আরএইচ
