মাস্ক না পরলে আইন প্রয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২৯ জুন ২০২২, ১০:৩১ পিএম

দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে শুরু করায় চিন্তার ভাঁজ পড়েছে সরকারের কপালে। এই কারণে এরিমধ্যে স্বাস্থ্যবিধি নিয়ে আবারও সতর্কতা জারি করা হয়েছে। 

এসব কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমরা কিছুটা চিন্তিত, তবে শঙ্কিত নই। আমরা প্রস্তুত আছি। হাসপাতালগুলো রোগীদের চিকিৎসায় প্রস্তুত রয়েছে।

বুধবার (২৯ জুন) দুপুরে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদারের সঙ্গে আওতাধীন দপ্তর-সংস্থা প্রধানদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণ রোধে গত সপ্তাহে সভা করেছি। সেখানে কিছু প্রস্তাবনা দিয়েছিলাম। অফিস, স্কুলে মাস্ক পরে যাবেন। ট্রেনে-বাসে মাস্ক পরতে হবে। 

গত সপ্তাহে এ বিষয়ে অনুরোধ করেছি। কেবিনেটসহ বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছি। জনগণ এই নির্দেশনা পালন করবে বলে প্রত্যাশা করছি।

গত দু’তিনদিন ধরে দুই-তিনজন করে মারা যাচ্ছেন। সবার প্রতি আহ্বান, আপনার মাস্ক পরুন, টিকা নিন- বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি জানান, করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে মাস্ক পরা বাধ্যতামূলক করতে বলা হয়েছে। ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি গ্রহণ করা হয়েছে।

সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনসমাগম যথাসম্ভব বর্জন করতে জনগণকে সচেতন করতে সরকার কাজ করছে। স্বাস্থ্যবিধি না মানলে, মাস্ক না পরলে সরকার আইন প্রয়োগ করবে।

করোনা টিকা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ পর্যন্ত প্রথম ডোজ পেয়েছে এমন সবাইকে দ্বিতীয় ডোজ দেয়া প্রায় শেষ হয়েছে। দু’এক দিনের মধ্যে ৭০ শতাংশ মানুষ পূর্ণ ডোজের আওতায় আসবে।

শিশুদের জন্য উপযোগী টিকাও সরকারে হাতে এসেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, শিগগিরই ৫-১২ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। এজন্য নিবন্ধনের আহবান জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় দেশে এক করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ০ দশমিক ৯৯ শতাংশে। যা গতদিনের তুলনায় কম।
২৪ ঘণ্টায় দেশে আট করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ১০ শতাংশে। যা গতদিনের তুলনায় বেশি।
২৪ ঘণ্টায় দেশে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। এসময়ে নতুন করে কারো মৃত্যুও হয়নি। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ০ দশমিক ০০ শতাংশে। যা গতদিনের তুলনায় কম।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে স্বাস্থ্য অধিদপ্তর বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কোভিড-১৯ পরীক্ষার জন্য নতুন ফি নির্ধারণ করেছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর