২০৩০ সালের আগেই ম্যালেরিয়া নির্মূল হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১০ আগস্ট ২০২২, ০৫:০৩ পিএম

২০৩০ সালের আগেই বাংলাদেশ থেকে ম্যালেরিয়া নির্মূল করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।  

বুধবার (১০ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর একটি হোটেলে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির পঞ্চম যৌথ পর্যবেক্ষণ সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, বর্তমানে দেশে ম্যালেরিয়ার ওষুধ ও টিকার কোনো ঘাটতি নেই। দেশে সংক্রামক রোগ অনেক কমেছে। পোলিও, টিটেনাস, কালা জ্বর মুক্ত হয়েছে দেশ। 

সংক্রামক রোগ ২০৩০ সালের মধ্যে নির্মুল করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এর মধ্যে ম্যালেরিয়া অন্যতম। ২০১৪ সালে ম্যালেরিয়া আক্রান্ত ছিল প্রায় ১৪ হাজার। সেই সংখ্যা এখন কমে নেমেছে ৬/৭ হাজারে।

আরও পড়ুন: করোনার পর চীনে আরও একটি নতুন ভাইরাসের খোঁজ

তিনি আরও বলেন, ৬৪ জেলার মধ্যে এখন ৫১ টি জেলা ম্যালেরিয়া মুক্ত। ২০৩০ সালের মধ্যে দেশ থেকে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য রয়েছে। আমি আশা করি, তার আগেই দেশ থেকে ম্যালেরিয়া নির্মূল হবে।  

বাসস জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার খুরশিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ডা. মো. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজীজেবুন্নেসা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. বারধান জাং রানা প্রমুখ।  


একাত্তর/আরবিএস   

ম্যালেরিয়ার নতুন একটি টিকা ব্যবহারের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। টিকাটি সস্তা এবং বিপুল পরিমাণে উৎপাদন করা সম্ভব।বিবিসি জানিয়েছে, অক্সফোর্ড ইউনিভার্সিটির উদ্ভাবিত এই টিকা...
সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষার আগেরদিন থেকে পরীক্ষা চলার সময় পর্যন্ত ইন্টারনেট গতি কমিয়ে রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার...
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকারি হাসপাতালে প্রয়োজন ছাড়া সিজার হয় না। কারণ সিজার হলে তাদের আলাদা কোনো লাভ নেই। কিন্তু বেসরকারি হাসপাতালে সিজার হলেই অতিরিক্ত সুবিধা।...
স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সাধারণ মানুষের উদাসীনতার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘কেউ স্বাস্থ্যবিধি ভ্রুক্ষেপ করছে না, আমরা বেপরোয়া হয়ে গেছি। মাস্ক পরছি না। স্বাস্থ্যবিধি মানছি...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর