প্রশ্নফাঁস ঠেকাতে ইন্টারনেটের গতি কমাতে চান স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৭ পিএম

সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে পরীক্ষার আগেরদিন থেকে পরীক্ষা চলার সময় পর্যন্ত ইন্টারনেট গতি কমিয়ে রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহবান করেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস-বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ১০ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা উপলক্ষে প্রতিটি ভ্যানুকেই আমরা কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখবো। যাতে সেখানে কোনো ব্যক্তি না ঢুকতে পারে এবং কোনোরকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। 

তিনি আরও বলেন, পরীক্ষার আগেরদিন আমাদের ইন্টারনেটের স্পিড কমিয়ে দেওয়ার অনুরোধ আমরা রাখব। পাশাপাশি যেসব কোচিং সেন্টার আছে, সেগুলো বন্ধ করার জন্য একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরীক্ষার কেন্দ্রের আশপাশে যেসব ফটোকপি মেশিন আছে, সেগুলো যাতে চালু না থাকে এমনকি নতুন করে কেউ স্থাপন না করে সেদিকেও লক্ষ্য রাখা হবে।

মন্ত্রী আরল বলেন, সার্বিকভাবে আমরা বিগত দিনে যেভাবে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা নিয়েছি, এবছরও তাই করা হবে। আমাদের যারা পরীক্ষা নেবেন এবং প্রশ্ন তৈরি করবেন, এগুলো খুবই গোপনীয়তা রক্ষা করে কাজটি করা হবে এবং একটি বিশেষ টিম থাকবে, যারা এজন্য দায়িত্বপ্রাপ্ত। তাদের মাধ্যমেই এ পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে।


একাত্তর/এআর


বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজি ও ইউরোলজি বিভাগের তত্ত্বাবধানে সফলভাবে একটি কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। সফল অস্ত্রোপচারের পর বুধবার রোগীকে ছাড়পত্র প্রদান করা হয়। নেফ্রোলজি বিভাগের...
২০৩০ সালের আগেই বাংলাদেশ থেকে ম্যালেরিয়া নির্মূল করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।  বুধবার (১০ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর একটি হোটেলে...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর